Kitab

সামসঙ্গীত / Psalms 26

Chapter 504, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 26 প্রভু, আমার বিচার করুন। আমি য়ে সত্‌ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন। আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি।

সামসঙ্গীত / Psalms - 26 প্রভু আমায় পরীক্ষা করুন, আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন।

সামসঙ্গীত / Psalms - 26 আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই। আপনার সত্যে আমি বাঁচি।

সামসঙ্গীত / Psalms - 26 আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না।

সামসঙ্গীত / Psalms - 26 ঐসব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি। ঐসব শযতানদের দলে আমি য়োগ দেবো না।

সামসঙ্গীত / Psalms - 26 হে প্রভু আমি য়ে নিস্পাপ তা দেখাতে এবং আপনার য়জ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই।

সামসঙ্গীত / Psalms - 26 প্রভু আমি আপনার প্রশংসা গান গাই। আপনার সৃষ্টিকরা আশ্চর্য়্য় বিষয় সম্পর্কে আমি গান গাই।

সামসঙ্গীত / Psalms - 26 প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি। আমি আপনার মহিমাময় তাঁবু ভালোবাসি।

সামসঙ্গীত / Psalms - 26 প্রভু আমাকে ঐসব পাপীদের দলভুক্ত করবেন না। ঐসব খুনীদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না।

সামসঙ্গীত / Psalms - 26 ঐ লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে। খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উত্‌কোচ নিতে প্রস্তুত।

সামসঙ্গীত / Psalms - 26 কিন্তু আমি নির্দোষ। তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 26 সব বিপদ থেকে আমি সুরক্ষিত। হে প্রভু, আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme