Kitab

সামসঙ্গীত / Psalms 27

Chapter 505, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা। আমি কাউকেই ভয় পাবো না! প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাবো না।

সামসঙ্গীত / Psalms - 27 মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে, তখন তারা হোঁচট খেয়ে পড়ে যাবে।

সামসঙ্গীত / Psalms - 27 যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করবো না। এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করবো না। কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিসই চাইবো: “আমাকে সারাজীবন মন্দিরে তাঁর সৌন্দর্য়্য় দেখবার জন্য এবং তাঁকে সাক্ষাত্‌ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন।”

সামসঙ্গীত / Psalms - 27 যখন আমি বিপদগ্রস্থ তখন প্রভুই আমায় রক্ষা করবেন। তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন। তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন।

সামসঙ্গীত / Psalms - 27 আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে। কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন! তারপর আমি তাঁর তাঁবুতে বলি উত্সর্গ করবো। আনন্দধ্বনি করে আমি উত্সর্গ নিবেদন করব। প্রভুর সম্মানে আমি গান-বাজনা করবো।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু আমার কথা শুনুন। আমায় উত্তর দিন। আমার প্রতি সদয় হোন।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমায় সাহায্য করুন! আমায় সরিয়ে দেবেন না! আমায় ফেলে চলে যাবেন না! ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা।

সামসঙ্গীত / Psalms - 27 আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন। কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন। তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু আমার প্রচুর শত্রু আছে। তাই আপনার পথ আমায় শেখান। আমায় সঠিক কাজ করতে শেখান।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না। কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্য়্য়কলাপ উদ্রেক করবার জন্য তারা এটা করেছিল।

সামসঙ্গীত / Psalms - 27 আমি প্রকৃতই বিশ্বাস করি য়ে, আমার মৃত্যুর পূর্বেআমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো।

সামসঙ্গীত / Psalms - 27 প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর। শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme