Kitab

সামসঙ্গীত / Psalms 28

Chapter 506, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 28 হেপ্রভু, আপনি আমার শিলা। আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না। যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই।

সামসঙ্গীত / Psalms - 28 প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই। যখন আমি আপনাকে ডাকি আমার ডাক শুনুন। আমার প্রতি কৃপা প্রদর্শন করুন।

সামসঙ্গীত / Psalms - 28 প্রভু, আমাকে খারাপ লোকদের একজন ভাববেন না। সেই সব লোক “সলোম” শব্দের দ্বারা তাদের প্রতিবেশীদের অভিনন্দন করে। কিন্তু মনে মনে তারা প্রতিবেশীদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটে।

সামসঙ্গীত / Psalms - 28 প্রভু, ঐসব লোক অন্যান্য লোকদের প্রতি মন্দ আচরণ করে। অতএব তাদের যাতে খারাপ হয় তাই করুন। য়েমন ওরা অন্যদের করেছিল।

সামসঙ্গীত / Psalms - 28 মন্দ লোকরা কখনই প্রভুর ভালো কাজগুলো বুঝতে পারে না। প্রভু য়ে সব ভালো কাজ করেন তা তারা দেখে না। না তারা বুঝতে চায় না, তারা শুধু ধ্বংস করতে চায়।

সামসঙ্গীত / Psalms - 28 প্রভুর প্রশংসা কর! তিনি আমার প্রতি করুণা করার প্রার্থনা শুনেছেন!

সামসঙ্গীত / Psalms - 28 প্রভুই আমার শক্তি, তিনিই আমার ঢাল। আমি তাঁকে বিশ্বাস করেছি। তিনি আমায় সাহায্য করেছেন। আমি প্রচণ্ড খুশী! এবং তাই আমি তাঁর প্রশংসা করে গান গাইছি।

সামসঙ্গীত / Psalms - 28 প্রভু যাকে পছন্দ করেন তাঁকে রক্ষা করেন। প্রভুই তাঁর শক্তি!

সামসঙ্গীত / Psalms - 28 ঈশ্বর আপনার লোকদের রক্ষা করেন। আপনার অধিকারভুক্ত যারা তাদের আশীর্বাদ করুন। তাদের আপনি চিরকালের জন্য নেতৃত্ব দিন এবং তাদের সম্মান দিন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme