Kitab

সামসঙ্গীত / Psalms 29

Chapter 507, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 29 হেঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর! তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়। মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে। প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। প্রভু লিবানোনের এরস গাছ ভেঙ্গে দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন। দেখে মনে হয় য়েন একটি বাচ্চা নাচছে। শিরিযোণপ্রকম্পিত হচ্ছে। দেখে মনে হয় য়েন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 29 বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে। প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়। প্রভু বনস্থলী ধ্বংস করেন। কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায।

সামসঙ্গীত / Psalms - 29 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন।

সামসঙ্গীত / Psalms - 29 প্রভু তাঁর লোকদের শক্তি দেন। তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme