Kitab

সামসঙ্গীত / Psalms 38

Chapter 516, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 38 প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না। রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 38 প্রভু আপনি আমায় আঘাত করেছেন। আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে।

সামসঙ্গীত / Psalms - 38 আপনি আমায় শাস্তি দিয়েছেন। এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে। আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন। আমার সমস্ত হাড় ব্যথা করছে।

সামসঙ্গীত / Psalms - 38 মন্দ কাজ করার দাযে আমি অপরাধী। আমার সেই পাপের এত ভার য়ে আমি লজ্জায আমার মাথা তুলতে পারছি না।

সামসঙ্গীত / Psalms - 38 আমি মূর্খের মত কাজ করেছি। এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান।

সামসঙ্গীত / Psalms - 38 এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি। সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই।

সামসঙ্গীত / Psalms - 38 আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে।

সামসঙ্গীত / Psalms - 38 আমি এমনই যন্ত্রণায় কাতর য়ে আমি কিছু অনুভব করতে পারছি না। আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!

সামসঙ্গীত / Psalms - 38 হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন। আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন।

সামসঙ্গীত / Psalms - 38 আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে। আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি।

সামসঙ্গীত / Psalms - 38 আমার অসুস্থতার জন্য আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না। আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না।

সামসঙ্গীত / Psalms - 38 শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে। ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। সর্বদাই ওরা আমার বিষযে আলোচনা করছে।

সামসঙ্গীত / Psalms - 38 কিন্তু য়ে কানে শোনে না আমি তার মতই বধির। য়ে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি।

সামসঙ্গীত / Psalms - 38 আমি সেই লোকের মত য়ে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না। আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম য়ে আমার শত্রুরা মিথ্যা বলছে।

সামসঙ্গীত / Psalms - 38 তাই প্রভু, আপনি আমায় বাঁচান। হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন।

সামসঙ্গীত / Psalms - 38 আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে। আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে।

সামসঙ্গীত / Psalms - 38 আমি জানি খারাপ করার জন্য আমি দোষী। আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না।

সামসঙ্গীত / Psalms - 38 প্রভু, য়ে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি। আমার পাপের জন্য আমি দুঃখিত।

সামসঙ্গীত / Psalms - 38 আমার শত্রুরা স্বাস্থ্য়বান ও বলবান। ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে।

সামসঙ্গীত / Psalms - 38 আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে। আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি। আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে।

সামসঙ্গীত / Psalms - 38 প্রভু আমায় ছেড়ে যাবেন না! হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!

সামসঙ্গীত / Psalms - 38 শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme