Kitab

সামসঙ্গীত / Psalms 39

Chapter 517, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 39 আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো। আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না। যখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো।”

সামসঙ্গীত / Psalms - 39 তাই আমি কিছু বলি নি। এমন কি আমি কোন ভালো কথাও বলি নি! কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি।

সামসঙ্গীত / Psalms - 39 আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম। এ বিষযে আমি য়ত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি। তাই আমি কিছু বলি নি।

সামসঙ্গীত / Psalms - 39 হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? বলুন, আর কতদিন আমি বাঁচবো? আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট।

সামসঙ্গীত / Psalms - 39 হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আযু দান করেছেন। আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়। প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিযে যায়। কোন মানুষই চিরদিন বাঁচবে না।

সামসঙ্গীত / Psalms - 39 আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই। আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি।

সামসঙ্গীত / Psalms - 39 তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা!

সামসঙ্গীত / Psalms - 39 প্রভু আমি য়ে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান। আমাকে য়েন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়।

সামসঙ্গীত / Psalms - 39 আমি আমার মুখ খুলবো না। আমি কোন কিছুই বলবো না। প্রভু যা করণীয, আপনি তাই করেছেন।

সামসঙ্গীত / Psalms - 39 কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না। আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো!

সামসঙ্গীত / Psalms - 39 হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন। মথ য়েমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে, তা আপনি বিনষ্ট করে দেন। হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মত, যা তাড়াতাড়ি মিলিযে যায়।

সামসঙ্গীত / Psalms - 39 প্রভু, আমার প্রার্থনা শুনুন! চিত্কার করে আমি য়ে প্রার্থনা করি তা শুনুন। আমার চোখের জলের দিকে তাকান। আমি একজন পথিক মাত্র য়ে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি। আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো।

সামসঙ্গীত / Psalms - 39 মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme