Kitab

সামসঙ্গীত / Psalms 40

Chapter 518, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 40 আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন। তিনি আমার ডাক শুনেছেন।

সামসঙ্গীত / Psalms - 40 তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন। তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন। তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন। তিনি আমার পদস্খলন হতে দেন নি।

সামসঙ্গীত / Psalms - 40 প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন, সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি। বহুলোক দেখতে পাবে আমার কি হবে এবং তারা ঈশ্বরের উপাসনা করবে। তাঁরা প্রভুকে বিশ্বাস করবে।

সামসঙ্গীত / Psalms - 40 সেই ধন্য য়ে প্রভুর উপর বিশ্বাস রাখে। যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে।

সামসঙ্গীত / Psalms - 40 প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন! আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে। কোন লোকই তার সব তালিকা করতে পারবে না! আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না।

সামসঙ্গীত / Psalms - 40 আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন। হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন। আপনি প্রকৃতপক্ষে উত্সর্গ বা শস্য় নৈবেদ্য কোনটাই চান নি। আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না। কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু।

সামসঙ্গীত / Psalms - 40 তাই আমি বলেছি,. “এই য়ে আমি, আমায় গ্রহণ করুন। আমি এসেছি। আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে।

সামসঙ্গীত / Psalms - 40 হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই। আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই।

সামসঙ্গীত / Psalms - 40 মহাসভায মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি। এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না।

সামসঙ্গীত / Psalms - 40 আপনার কৃত মহত্‌ কীর্তি সম্পর্কে আমি বলেছি। আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি। প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে। আমি মহাসভায আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি।

সামসঙ্গীত / Psalms - 40 তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না! আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন।”

সামসঙ্গীত / Psalms - 40 মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে। তাদের গুনে শেষ করা যাবে না! আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি। আমি তা থেকে পালাতে পারছি না। আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্য়া বেশী। আমি সাহস হারিযেছি।

সামসঙ্গীত / Psalms - 40 প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান! প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!

সামসঙ্গীত / Psalms - 40 ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে। প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন। ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে। ওরা য়েন লজ্জায ছুটে পালিয়ে যায়!

সামসঙ্গীত / Psalms - 40 ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে। ঐসব লোক য়েন অবমাননায বোবা হয়ে যায়!

সামসঙ্গীত / Psalms - 40 কিন্তু তারা, যারা আপনার কাছে আসে য়েন সুখী হয় ও আনন্দ পায়। তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে। অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”পরিচালকের প্রতি। দায়ূদের একটি গীত।

সামসঙ্গীত / Psalms - 40 প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ। আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন। হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme