Kitab

সামসঙ্গীত / Psalms 41

Chapter 519, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 41 সেই ব্যক্তি য়ে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে। সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন।

সামসঙ্গীত / Psalms - 41 প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন। পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে। তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 41 যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন। সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!

সামসঙ্গীত / Psalms - 41 আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন।”

সামসঙ্গীত / Psalms - 41 আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে। তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে।”

সামসঙ্গীত / Psalms - 41 লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না। ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায।

সামসঙ্গীত / Psalms - 41 আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে। ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে।

সামসঙ্গীত / Psalms - 41 ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো। তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনও ভালো হয়ে উঠবে না।”

সামসঙ্গীত / Psalms - 41 আমার প্রিযতম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে। আমি ওকে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে।

সামসঙ্গীত / Psalms - 41 তাই প্রভু আমার প্রতি সদয় হোন। আমাকে উঠে দাঁড়াতে দিন। ওদের প্রাপ্য আমি ফেরত্‌ দেবো।

সামসঙ্গীত / Psalms - 41 প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না। তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি।

সামসঙ্গীত / Psalms - 41 আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন। আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন।

সামসঙ্গীত / Psalms - 41 প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন। আমেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme