Kitab

সামসঙ্গীত / Psalms 44

Chapter 522, 26 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি। আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন। তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন।

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্য়ের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন। সেই সব ভিন্দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাত্‌ করে দিয়েছেন। এই ভূখণ্ড ছেড়ে য়েতে আপনি তাদের বাধ্য করেছেন।

সামসঙ্গীত / Psalms - 44 আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি। তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তারা জয়ী হন নি। এই সব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন। ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছেন। কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!

সামসঙ্গীত / Psalms - 44 হে ঈশ্বর, আপনিই আমার রাজা। আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন।

সামসঙ্গীত / Psalms - 44 হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিযে দেবো। আপনার ক্ষমতা নিয়ে আমরা আমাদের শত্রুদের ওপর অনায়াসে বিজয়ী হব।

সামসঙ্গীত / Psalms - 44 আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না। আমি জানি অন্ততঃ আমার তরবারি আমাকে রক্ষা করবে না।

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন। আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 44 হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!

সামসঙ্গীত / Psalms - 44 কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন। আপনি আমাদের বিব্রত করেছেন। আপনি আমাদের সঙ্গে যুদ্ধে আসেন নি।

সামসঙ্গীত / Psalms - 44 আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন। শত্রুরা আমাদের সম্পদ নিয়ে গেছে।

সামসঙ্গীত / Psalms - 44 আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়। সেই সব মেষের মত আমাদের পরিত্যাগ করেছেন। আমাদের আপনি বিদেশী জাতিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 44 হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন। এমনকি আপনি মূল্য নিয়েও কোন তর্ক করলেন না।

সামসঙ্গীত / Psalms - 44 প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্য়স্পদ করালেন। ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে।

সামসঙ্গীত / Psalms - 44 আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত। এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িযে হাসে।

সামসঙ্গীত / Psalms - 44 আমি লজ্জায ডুবে রয়েছি। সারাদিন ধরে আমি আমার লজ্জাকেই দেখি।

সামসঙ্গীত / Psalms - 44 যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক, সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায নিজেকে লুকিয়ে রাখি।

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি। তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন। যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিযে দূরে চলে যাই নি। আমরা আপনাকে অনুসরণ করা থেকে বিরত হই নি।

সামসঙ্গীত / Psalms - 44 কিন্তু হে ঈশ্বর, যেখানে শেযালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িযে ফেললেন। মৃত্যুর মত নীরন্ধ অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন।

সামসঙ্গীত / Psalms - 44 আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম? আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম? না! আমরা তা করি নি।

সামসঙ্গীত / Psalms - 44 নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন। আমাদের গভীরতম গোপন কথা পর্য়ন্ত তিনি জানেন।

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! য়ে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি।

সামসঙ্গীত / Psalms - 44 হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!

সামসঙ্গীত / Psalms - 44 প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?

সামসঙ্গীত / Psalms - 44 আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ধূলোতে উদর ঠেকিযে আমরা পড়ে আছি।

সামসঙ্গীত / Psalms - 44 ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন! আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme