সামসঙ্গীত / Psalms - 45 রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি, আমার মন চমত্কার শব্দসমূহে ভরে যাচ্ছে। একজন দক্ষ লেখকের কলমে য়েমন শব্দ আসে, তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে।
সামসঙ্গীত / Psalms 45
Chapter 523, 17 verses
সামসঙ্গীত / Psalms - 45 য়ে কোন লোকের থেকেই তুমি সুন্দর! তুমি একজন দারুণ বক্তা। তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন!
সামসঙ্গীত / Psalms - 45 তোমার তরবারি কোমরে বেঁধে নাও। তোমার গৌরবময় উর্দি পরে নাও।
সামসঙ্গীত / Psalms - 45 তোমাকে বড় সুন্দর দেখায়! যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও। তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে।
সামসঙ্গীত / Psalms - 45 হে রাজা আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে, আপনার সামনেই তারা মাটিতে লুটিযে পড়বে। আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন।
সামসঙ্গীত / Psalms - 45 হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে! আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন।
সামসঙ্গীত / Psalms - 45 আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন। তাই ঈশ্বর, আপনার ঈশ্বর আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন।
সামসঙ্গীত / Psalms - 45 আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত। হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে।
সামসঙ্গীত / Psalms - 45 আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন।
সামসঙ্গীত / Psalms - 45 হে আমার নারী, আমার কথা শোন। খুব মন দিয়ে শোন, তাহলে তুমি বুঝতে পারবে। নিজের লোকজন এবং বাপের বাড়ীর কথা ভুলে যাও।
সামসঙ্গীত / Psalms - 45 তাহলে রাজা তোমার রূপে খুশী হবেন। তিনি তোমার নতুন প্রভু হবেন। তাই তাঁকে তোমার সম্মান করা উচিত্।
সামসঙ্গীত / Psalms - 45 সোর প্রদেশের ধনী লোকরা, তোমার সাক্ষাত্ পাবার জন্য তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে।
সামসঙ্গীত / Psalms - 45 সোনার সুতো দিয়ে বোনা তাঁর পোশাকে রাজকন্যাকে দেখতে মহিযসী লাগছে।
সামসঙ্গীত / Psalms - 45 সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে।
সামসঙ্গীত / Psalms - 45 নাচে, গানে, আনন্দে মশগুল হয়ে তারা রাজপ্রাসাদের দিকে যাবে।
সামসঙ্গীত / Psalms - 45 হে রাজা, আপনার পরে, রাজ্য শাসন করার জন্য আপনি অনেক পুত্র সন্তান পাবেন। যাতে আপনার পরে তারা রাজ্য শাসন করতে পারে।
সামসঙ্গীত / Psalms - 45 আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্য়াত করে যাবো। লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে!