Kitab

সামসঙ্গীত / Psalms 46

Chapter 524, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 46 ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উত্‌স। সমস্যার সময় তাঁর মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাবো।

সামসঙ্গীত / Psalms - 46 তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায় তখন আমরা ভয় পাই না।

সামসঙ্গীত / Psalms - 46 যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না।

সামসঙ্গীত / Psalms - 46 একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাত্‌পরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে।

সামসঙ্গীত / Psalms - 46 সেই শহরে ঈশ্বর আছেন। তাই কোনদিন তা ধ্বংস হবে না. সূর্য়োদযের আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন।

সামসঙ্গীত / Psalms - 46 যখন প্রভু গর্জন করবেন, পৃথিবী ভেঙ্গে পড়বে, জাতিগুলি ভয়ে কাঁপবে এবং রাজত্বগুলি ভেঙে পড়বে।

সামসঙ্গীত / Psalms - 46 সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন। যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান।

সামসঙ্গীত / Psalms - 46 প্রভু য়ে সব ক্ষমতা সম্পন্ন কাজ করেন তা দেখ। পৃথিবীতে তিনি য়ে সব বিস্ময়কর জিনিসগুলি করেছেন সেগুলো দেখ।

সামসঙ্গীত / Psalms - 46 প্রভু এই পৃথিবীর য়ে কোন জায়গার য়ুদ্ধ থামিযে দিতে পারেন। তিনি একজন সৈনিকের ধনু ভেঙে দিতে পারেন। তিনি তাদের বল্লম চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন এবং তিনি তাদের রথও পুড়িয়ে দিতে পারেন।

সামসঙ্গীত / Psalms - 46 ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই য়ে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর! আমিই সেই জন, য়ে জাতিগণকে পরাজিত করি! আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”

সামসঙ্গীত / Psalms - 46 সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন। যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme