Kitab

সামসঙ্গীত / Psalms 47

Chapter 525, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 47 হেপৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!

সামসঙ্গীত / Psalms - 47 পরাত্‌পর প্রভু বড় ভয়ঙ্কর। তিনি সারা পৃথিবীর মহান রাজা।

সামসঙ্গীত / Psalms - 47 তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন। ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন।

সামসঙ্গীত / Psalms - 47 প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন। যাকোব যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন।

সামসঙ্গীত / Psalms - 47 শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু তাঁর সিংহাসনে আরোহণ করেন।

সামসঙ্গীত / Psalms - 47 ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর। তাঁর প্রশংসা কর। আমাদের রাজার প্রশংসাগীত গাও। তাঁর প্রশংসা কর।

সামসঙ্গীত / Psalms - 47 ঈশ্বরই সারা পৃথিবীর রাজা। তাঁরই প্রশংসা কর।

সামসঙ্গীত / Psalms - 47 ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন। তিনি সব জাতিকে শাসন করেন।

সামসঙ্গীত / Psalms - 47 সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের লোকদের সঙ্গে একত্র হয়। পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন। ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme