Kitab

সামসঙ্গীত / Psalms 57

Chapter 535, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 57 ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন। সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে। যখন সমস্যা আসে, তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি।

সামসঙ্গীত / Psalms - 57 আমি পরাত্‌পর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি। ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন!

সামসঙ্গীত / Psalms - 57 স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন। যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন।আমার প্রতি ঈশ্বর তাঁর প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন।

সামসঙ্গীত / Psalms - 57 আমার জীবন সঙ্কটাপন্ন। শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে। ওরা মানুষখেকো সিংহদের মত; ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ; ওদের জিভগুলো তরবারির মত ধারালো।

সামসঙ্গীত / Psalms - 57 হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে। আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে।

সামসঙ্গীত / Psalms - 57 আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে। ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে। ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই, কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!

সামসঙ্গীত / Psalms - 57 কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন। তিনি আমায় সাহস দেবেন। আমি তাঁর প্রশংসা করবো।

সামসঙ্গীত / Psalms - 57 হে আমার আত্মা, জেগে ওঠো! হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি।

সামসঙ্গীত / Psalms - 57 আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি। সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি।

সামসঙ্গীত / Psalms - 57 আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!

সামসঙ্গীত / Psalms - 57 হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও। আপনার মহিমা পৃথিবীকে আবৃত করুক।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme