Kitab

সামসঙ্গীত / Psalms 58

Chapter 536, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 58 ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও। তোমরা সত্‌ভাবে লোকের বিচার করছো না।

সামসঙ্গীত / Psalms - 58 না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো। এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর।

সামসঙ্গীত / Psalms - 58 সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে। জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী।

সামসঙ্গীত / Psalms - 58 ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখরে সাপের মত। ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে।

সামসঙ্গীত / Psalms - 58 গোখরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না। ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে।

সামসঙ্গীত / Psalms - 58 প্রভু, ঐ লোকগুলো সিংহের মত। তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন।

সামসঙ্গীত / Psalms - 58 নর্দমা দিয়ে য়েমন জল গড়িযে যায়, ঐ লোকগুলোও য়েন সেভাবেই হয়ে যায়। পথের ধারে আগাছার মত ওরা য়েন বিনষ্ট হয়।

সামসঙ্গীত / Psalms - 58 ওরা শামুকের মত হোক, নড়বার সময় য়েন গলে গলে যায়। ওরা য়েন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে।

সামসঙ্গীত / Psalms - 58 য়ে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে বালিয়ে রান্নার পাত্র গরম করা হয় ওরা য়েন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়।

সামসঙ্গীত / Psalms - 58 একজন সত্‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে। সে সেই রকম সৈনিকের মত হবে য়ে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে।

সামসঙ্গীত / Psalms - 58 যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সত্‌ লোকেরা সত্যিই পুরস্কৃত। সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme