সামসঙ্গীত / Psalms - 63 ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর। আমি আপনাকে ভীষণভাবে চাই। রৌদ্রদগ্ধ শুকনো জমির মত, আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে।
সামসঙ্গীত / Psalms 63
Chapter 541, 11 verses
সামসঙ্গীত / Psalms - 63 হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি। আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি।
সামসঙ্গীত / Psalms - 63 আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম। আমার ওষ্ঠদ্বয আপনারই প্রশংসা করে।
সামসঙ্গীত / Psalms - 63 হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো। আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো।
সামসঙ্গীত / Psalms - 63 আমি এমনই সন্তুষ্ট হব য়েন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি। এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো।
সামসঙ্গীত / Psalms - 63 যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো। মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব।
সামসঙ্গীত / Psalms - 63 আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন! আপনি যখন আমায় সুরক্ষা দেন তখন আমি আনন্দোল্লাস করি!
সামসঙ্গীত / Psalms - 63 আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে। আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়।
সামসঙ্গীত / Psalms - 63 যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে। ওরা ওদের কবরে তলিযে যাবে।
সামসঙ্গীত / Psalms - 63 তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে। বুনো কুকুর ওদের মৃতদেহ ছিঁড়ে খাবে।
সামসঙ্গীত / Psalms - 63 কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে। কেন? কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন।