Kitab

সামসঙ্গীত / Psalms 64

Chapter 542, 10 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 64 ঈশ্বর, আমার কথা শুনুন। আমার শত্রু আমায় শাসাচ্ছে। আমাকে তার হাত থেকে রক্ষা করুন!

সামসঙ্গীত / Psalms - 64 শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন। ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন।

সামসঙ্গীত / Psalms - 64 ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে। ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা য়েন বিভক্ত তীরের মত।

সামসঙ্গীত / Psalms - 64 ওদের গোপন ড়েবা থেকে ওরা নির্ভয়ে এবং অতর্কিতে সরল ও সত্‌ মানুষদের দিকে তীর ছোঁড়ে।

সামসঙ্গীত / Psalms - 64 মন্দ কাজে ওরা একে অন্যকে উত্সাহিত করে। ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে। ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”

সামসঙ্গীত / Psalms - 64 ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে। ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে। মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা মুস্কিল।)

সামসঙ্গীত / Psalms - 64 কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে।

সামসঙ্গীত / Psalms - 64 মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে। কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন। তখন যারাই ওদের দেখবে তারা বিস্মযে অভিভূত হয়ে মাথা নাড়াবে।

সামসঙ্গীত / Psalms - 64 লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন। তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে। তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে। ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে।

সামসঙ্গীত / Psalms - 64 একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে এবং তাঁর ওপর নির্ভর করে। একজন ভাল ও সত্‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme