Kitab

সামসঙ্গীত / Psalms 65

Chapter 543, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 65 সিয়োনে বিরাজমান হে ঈশ্বর, আমি আপনার প্রশংসা করি। আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি দিয়েছি।

সামসঙ্গীত / Psalms - 65 আপনি য়ে সব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি। আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন। যারা আপনার কাছে আসে, তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন।

সামসঙ্গীত / Psalms - 65 যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন।

সামসঙ্গীত / Psalms - 65 ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন। আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন। আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, য়ে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!

সামসঙ্গীত / Psalms - 65 ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন। ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন। তাদের জন্য আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন। সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে।

সামসঙ্গীত / Psalms - 65 ঈশ্বর তাঁর শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন। আমাদের চারপাশে আমরা তাঁর শক্তিকে দেখতে পাই।

সামসঙ্গীত / Psalms - 65 উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন। ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 65 আপনি য়েসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময় বিহ্বল হয়েছে। সূর্য়োদয় ও সূর্য়াস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!

সামসঙ্গীত / Psalms - 65 আপনিই জমির যত্ন নেন। আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান। হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন।

সামসঙ্গীত / Psalms - 65 হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান। আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন। আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনিই কচি চারা জন্মাতে দেন।

সামসঙ্গীত / Psalms - 65 আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন। আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়ীগুলি ভরে দেন।

সামসঙ্গীত / Psalms - 65 পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে।

সামসঙ্গীত / Psalms - 65 চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে। উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে। প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme