Kitab

সামসঙ্গীত / Psalms 66

Chapter 544, 20 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 66 সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!

সামসঙ্গীত / Psalms - 66 তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে। ওরা আপনার ভয়ে ভীত!

সামসঙ্গীত / Psalms - 66 সারা পৃথিবী য়েন আপনার উপাসনা করে। প্রত্যেকে য়েন আপনার নামের প্রশংসা করে।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন। আনন্দে উল্লাস করতে করতে তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন। সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন। কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না।

সামসঙ্গীত / Psalms - 66 হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর। তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন। ঈশ্বর আমাদের রক্ষা করেন।

সামসঙ্গীত / Psalms - 66 মানুষ য়েমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন। আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 66 আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন। আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন। কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।

সামসঙ্গীত / Psalms - 66 তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো। যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম। আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম। যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি।

সামসঙ্গীত / Psalms - 66

সামসঙ্গীত / Psalms - 66 আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উত্সর্গ করি। আমি আপনাকে মেষসহ ধূপ উত্সর্গ করি। আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উত্সর্গ করি।

সামসঙ্গীত / Psalms - 66 তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 66 আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম।

সামসঙ্গীত / Psalms - 66 আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বর আমার কথা শুনেছেন। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন।

সামসঙ্গীত / Psalms - 66 ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন। আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme