সামসঙ্গীত / Psalms - 67 হেঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন। অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!
সামসঙ্গীত / Psalms 67
Chapter 545, 7 verses
সামসঙ্গীত / Psalms - 67 হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক য়েন আপনার সম্পর্কে জানতে পারে। প্রত্যেকটা জাতি য়েন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান।
সামসঙ্গীত / Psalms - 67 হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! য়েন সমস্ত লোক আপনার প্রশংসা করে।
সামসঙ্গীত / Psalms - 67 সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গত ভাবে লোকের বিচার করেন। এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন।
সামসঙ্গীত / Psalms - 67 হে ঈশ্বর, লোকরা য়েন আপনার প্রশংসা করে! সকল লোক য়েন আপনার প্রশংসা করে।
সামসঙ্গীত / Psalms - 67 হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন। আমাদের জমি য়েন আমাদের ভাল আবাদ দেয়।
সামসঙ্গীত / Psalms - 67 ঈশ্বর য়েন আমাদের আশীর্বাদ করেন। পৃথিবীর সমস্ত লোক য়েন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে।