Kitab

সামসঙ্গীত / Psalms 68

Chapter 546, 35 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন। তাঁর সব শত্রুরা য়েন তাঁর থেকে দূরে পালিয়ে যায়।

সামসঙ্গীত / Psalms - 68 ধোঁযা য়েমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা য়েন ছত্রভঙ্গ হয়। মোম য়েমন ভাবে আগুনে গলে যায়, তেমনই করে য়েন আপনার শত্রুরাও ধ্বংস হয়।

সামসঙ্গীত / Psalms - 68 কিন্তু ধার্ম্মিক লোকরা সুখী। ধার্ম্মিক লোকরা ঈশ্বরের সঙ্গে আনন্দোল্লাসে সময় কাটাবে। ধার্ম্মিক লোকরা নিজেদের উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড সুখী হবে!

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বরের উদ্দেশ্য গান গাও। তাঁর নামে প্রশংসা কর। ঈশ্বরের জন্য পথ প্রস্তুত কর। মরুভূমিতে তিনি রথে চড়ে আসছেন। তাঁর নাম “য়াঃ।” তাঁর নামের প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 68 তাঁর পবিত্র মন্দিরে তিনিই অনাথের পিতার মত। ঈশ্বর বিধবাদের যত্ন নেন।

সামসঙ্গীত / Psalms - 68 সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন; ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন। তারা ভীষণ সুখী। কিন্তু য়ে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন। আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 68 এবং ভূমি কেঁপে উঠেছিল। ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, বয়ং সীনয় পর্বতে নেমে এলেন এবং আকাশ বিগলিত হল।

সামসঙ্গীত / Psalms - 68 একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায সতেজ করার জন্য আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 68 আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো। হে ঈশ্বর, সেই জায়গায় দরিদ্র লোকদের আপনি বহু ভাল জিনিস দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর আজ্ঞা দিলেন এবং বহু লোক সুসমাচার দিতে গেল:

সামসঙ্গীত / Psalms - 68 “শক্তিশালী রাজার সৈনিকরা পালিয়ে গেছে! সৈনিকরা য়ুদ্ধ ফেরত্‌ য়ে সব জিনিস আনবে, বাড়ীর মহিলারা সেগুলো ভাগ করে নেবে। যারা বাড়ীতে আছে তারা সেই সব সম্পদ ভাগ করে নেবে।

সামসঙ্গীত / Psalms - 68 রূপোয মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে। সোনায ঝক্ঝক্ করা ডানা তারা পাবে।”

সামসঙ্গীত / Psalms - 68 সল্মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন। ওরা হয়েছিল তুষারে ঝরে যাওয়ার মত।

সামসঙ্গীত / Psalms - 68 বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত।

সামসঙ্গীত / Psalms - 68 হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ? ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন। প্রভু চিরদিন সেখানে থাকবেন বলে স্থির করেছেন।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন। তাঁর পিছু পিছু লক্ষ লক্ষ রথ আসে।

সামসঙ্গীত / Psalms - 68 লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন। প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন।

সামসঙ্গীত / Psalms - 68 প্রভুর প্রশংসা কর! দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন। ঈশ্বর আমাদের রক্ষা করেন!

সামসঙ্গীত / Psalms - 68 তিনিই আমাদের ঈশ্বর। তিনি সেই ঈশ্বর যিনি আমাদের রক্ষা করেন। প্রভু আমাদের ঈশ্বর, আমাদের মৃত্যু থেকে রক্ষা করেন।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর অবশ্যই দেখাবেন য়ে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন। যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন।

সামসঙ্গীত / Psalms - 68 আমার প্রভু বলেছেন, “বাশন থেকে আমি আমার শত্রুদের নিয়ে আসবো, পশ্চিম দেশ থেকে আমি শত্রুদের নিয়ে আসবো।

সামসঙ্গীত / Psalms - 68 তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে। তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিযে দেখ। আমার ঈশ্বর, আমার রাজার পবিত্র শোভাযাত্রার দিকে তাকিযে দেখ।

সামসঙ্গীত / Psalms - 68 প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেযেরা।

সামসঙ্গীত / Psalms - 68 মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর! হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 68 ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে। সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে। সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান! য়ে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন।

সামসঙ্গীত / Psalms - 68 জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য রাজারা তাঁদের ঐশ্বর্য় নিয়ে আসবেন।

সামসঙ্গীত / Psalms - 68 আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে, ঐসব “জন্তুদের” দিয়ে আপনি তাই করান। ঐসব জাতির “ষাঁড়” ও “গোরুদের” আপনার অনুগত করুন। ওই সব জাতিকে আপনি যুদ্ধে পরাজিত করেছেন। ওদের দিয়ে আপনার কাছে রূপো আনয়ন করুন।

সামসঙ্গীত / Psalms - 68 ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন। ঈশ্বর, কূশীয়রা য়েন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে।

সামসঙ্গীত / Psalms - 68 পৃথিবীতে রাজারা যারা আছো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর! আমাদের প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর!

সামসঙ্গীত / Psalms - 68 ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান। তাঁর পরাক্রান্ত রব শোন!

সামসঙ্গীত / Psalms - 68 তোমাদের য়ে কোন দেবতার থেকে ঈশ্বর অনেক বেশী শক্তিশালী। ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তিশালী করেছেন।

সামসঙ্গীত / Psalms - 68 তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয। ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি এবং ক্ষমতা দিয়েছেন। ঈশ্বরের প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme