Kitab

সামসঙ্গীত / Psalms 69

Chapter 547, 36 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 69 হেঈশ্বর আমার সংকটসমূহ থেকে আমায় রক্ষা করুন! আমার মুখ পর্য়ন্ত জল পৌঁছে গেছে।

সামসঙ্গীত / Psalms - 69 এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি। আমি কাদায ডুবে য়েতে বসেছি, আমি গভীর জলে ডুবে রয়েছি, আমার চারদিকে ঢেউ উত্তাল হয়ে উঠেছে। আমি প্রায় ডুবে মরতে বসেছি।

সামসঙ্গীত / Psalms - 69 আমি এতই দুর্বল হয়ে পড়েছি য়ে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি। আমার গলা যন্ত্রণা করছে। আমার চোখ যন্ত্রণায় টন্ টন্ করে ওঠার আগে পর্য়ন্ত আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করেছি।

সামসঙ্গীত / Psalms - 69 আমার মাথায় য়ত চুল আছে, আমার শত্রুর সংখ্য়া তার থেকেও বেশী। কোন কারণ ছাড়াই তারা আমায় ঘৃণা করে। আমাকে বিনাশ করার জন্য ওরা খুব কঠিন চেষ্টা করে। শত্রুরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে। ওরা বলছে য়ে আমি নাকি চুরি করেছি। এরপর য়ে জিনিস আমি চুরি করি নি, ওরা আমায় তার দাম দিতে বাধ্য করেছে।

সামসঙ্গীত / Psalms - 69 হে ঈশ্বর, আপনি আমার ত্রুটিগুলি জানেন। আপনার কাছে আমি আমার পাপ লুকোতে পারি না।

সামসঙ্গীত / Psalms - 69 হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য য়েন আপনার অনুগামীরা লজ্জায না পড়ে। হে ইস্রায়েলের ঈশ্বর, আপনার অনুগামীরা য়েন আমার জন্য বিব্রত বোধ না করে।

সামসঙ্গীত / Psalms - 69 আমার মুখ লজ্জায ঢেকে গেছে। এই লজ্জা আমি আপনার জন্য বহন করছি।

সামসঙ্গীত / Psalms - 69 আমার ভাযেরা অচেনা মানুষের সঙ্গে য়েরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে। আমার মাযের সন্তানরা আমার সঙ্গে ভিন্দেশীর মতই ব্যবহার করে।

সামসঙ্গীত / Psalms - 69 আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতিই আমাকে শেষ করে দিচ্ছে। যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কাছ থেকে আমি অপমান কুড়িযেছি।

সামসঙ্গীত / Psalms - 69 আমি কাঁদি এবং উপবাস করি, এর জন্য ওরা আমায় নিয়ে হাসাহাসি করে।

সামসঙ্গীত / Psalms - 69 দুঃখ প্রকাশের জন্য আমি প্রায়শ্চিত্ত করি, কাপড় পরি, লোকে আমায় নিয়ে মজা করে।

সামসঙ্গীত / Psalms - 69 প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে। ওই মাতালরা আমায় নিয়ে গান বাঁধে।

সামসঙ্গীত / Psalms - 69 হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা: আমি চাই আপনি আমায় গ্রহণ করুন! হে ঈশ্বর আমি চাই প্রেমের সঙ্গে আপনি আমায় সাড়া দিন। আমি জানি আপনি আমায় উদ্ধার করবেন। এ ব্যাপারে আমি আপনার ওপর নির্ভর করতে পারি।

সামসঙ্গীত / Psalms - 69 আমাকে কাদা থেকে টেনে তুলুন। আমায় কাদায ডুবে য়েতে দেবেন না। যারা আমায় ঘৃণা করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। এই গভীর জল থেকে আমায় উদ্ধার করুন।

সামসঙ্গীত / Psalms - 69 ঢেউগুলো য়েন আমায় ডুবিয়ে না দেয়। গভীর গহ্বরকে আমায় ভক্ষণ করতে দেবেন না। কবরকে আমায় গিলে ফেলতে দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 69 প্রভু, আপনার প্রেম ভালো। আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন। আপনার সব দয়া নিয়ে আমার দিকে ফিরুন, আমায় সাহায্য করুন!

সামসঙ্গীত / Psalms - 69 আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না। আমি সংকটের মধ্যে পড়েছি! তাড়াতাড়ি আমায় সাহায্য করুন!

সামসঙ্গীত / Psalms - 69 আসুন আমার আত্মাকে রক্ষা করুন। শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 69 আমার লজ্জা আপনি জানেন। আপনি জানেন য়ে আমার শত্রুরা আমাকে ঘৃণা ও অপমান করেছে। ওরা আমার প্রতি য়ে কাজ করেছে তাও আপনি দেখেছেন।

সামসঙ্গীত / Psalms - 69 সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে। লজ্জায আমি মরে য়েতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি। আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি।

সামসঙ্গীত / Psalms - 69 ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে। যখন আমি তৃষ্ণার্ত ছিলাম দ্রাক্ষারসের বদলে ওরা আমায় অম্লরস দিয়েছিল।

সামসঙ্গীত / Psalms - 69 ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ। সমারোহপূর্ণ মঙ্গল আহার ওদের আছে। ওদের ভোজ য়েন ওদের বিনাশ করে।

সামসঙ্গীত / Psalms - 69 আমি কামনা করি ওরা য়েন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড য়েন দুর্বল হয়ে পড়ে।

সামসঙ্গীত / Psalms - 69 ওদের আপনার সব ক্রোধ অনুভব করতে দিন।

সামসঙ্গীত / Psalms - 69 ওদের ঘর শূন্য করে দিন। একটা কেউ য়েন ওখানে বেঁচে না থাকে।

সামসঙ্গীত / Psalms - 69 ওদের শাস্তি দিন, ওরা ছুটে পালাবে। তখন ওরা আলোচনা করার জন্য কিছু যন্ত্রণা ও ক্ষত পাবে।

সামসঙ্গীত / Psalms - 69 মন্দ কাজের জন্য ওদের শাস্তি দিন। আপনার ধার্ম্মিকতা ওদের দেখাবেন না।

সামসঙ্গীত / Psalms - 69 জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন। জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না!

সামসঙ্গীত / Psalms - 69 আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ। ঈশ্বর আমায় টেনে তুলুন; আমায় রক্ষা করুন!

সামসঙ্গীত / Psalms - 69 গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো। ধন্যবাদ গীতের মধ্য দিয়ে আমি তাঁর প্রশংসা করবো।

সামসঙ্গীত / Psalms - 69 এটাই ঈশ্বরকে সুখী করবে! উত্সর্গ হিসেবে একটা গোটা পশু দেওয়ার চেয়ে অথবা একটা ষাঁড় হত্যা করার চেয়ে, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দেওয়া অনেক ভাল হবে।

সামসঙ্গীত / Psalms - 69 হে বিনযী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো। এই সব জেনে তোমরা খুশী হবে।

সামসঙ্গীত / Psalms - 69 দরিদ্র ও অসহায় মানুষের কথা প্রভু শোনেন। যারা বন্দী আছেন প্রভু তাদের এখনও পছন্দ করেন।

সামসঙ্গীত / Psalms - 69 হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর! হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 69 প্রভু সিয়োনকে রক্ষা করবেন। প্রভু যিহূদার শহরগুলি আবার নির্মাণ করবেন। সেই ভূখণ্ড যাদের, সেখানে তারা আবার বাস করবে!

সামসঙ্গীত / Psalms - 69 তাঁর দাসদের উত্তরপুরুষরা এই ভূখণ্ড পাবে। সেই সব লোক যারা তাঁর নামকে ভালোবাসে তারা সেই ভূখণ্ডে বসবাস করবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme