Kitab

সামসঙ্গীত / Psalms 76

Chapter 554, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 76 যিহূদার লোকরা ঈশ্বরকে জানে। ইস্রায়েলের লোকরা ঈশ্বরের নামকে সম্মান করে।

সামসঙ্গীত / Psalms - 76 শালেমে ঈশ্বরের মন্দির আছে। সিয়োন পর্বতের ওপর ঈশ্বর বাস করেন।

সামসঙ্গীত / Psalms - 76 সেই খানেই ঈশ্বর, তীর-ধনুক, ঢাল-তলোযার এবং অন্য সব য়ুদ্ধাস্ত্র, চূর্ণবিচূর্ণ করেছেন।

সামসঙ্গীত / Psalms - 76 হে ঈশ্বর, পর্বতসমূহের থেকে ফিরে, যেখানে আপনি আপনার শত্রুদের পরাজিত করেছেন, আপনাকে মহিমান্বিত দেখাচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 76 ঐসব সৈন্য ভেবেছিলো ওরা শক্তিশালী। কিন্তু এখন তারা য়ুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে। ওদের গায়ে যা কিছু ছিল সবই খুলে নেওয়া হয়েছিল। ঐ বলশালী সৈনিকরা কেউই নিজেকে রক্ষা করতে পারে নি।

সামসঙ্গীত / Psalms - 76 যাকোবের ঈশ্বর ওই সৈন্যদের উদ্দেশ্যে গর্জন করে উঠলেন। তারা তাদের ঘোড়াগুলো সহ পড়ে মরে গেল।

সামসঙ্গীত / Psalms - 76 ঈশ্বর, আপনি ভযানক! যখন আপনি ক্রুদ্ধ হন তখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।

সামসঙ্গীত / Psalms - 76 বিচারক হিসাবে প্রভুই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই ভূখণ্ডের নম্র ও ভক্ত লোকদের ঈশ্বর রক্ষা করেছেন। স্বর্গ থেকেই তিনি এই সিদ্ধান্ত পাঠিয়েছেন। সারা পৃথিবী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।

সামসঙ্গীত / Psalms - 76

সামসঙ্গীত / Psalms - 76 ঈশ্বর, যখন আপনি মন্দ লোকেদের শাস্তি দেন তখন লোকে আপনাকে সম্মান করে। আপনি আপনার ক্রোধ প্রদর্শন করলেন এবং যারা বেঁচে গিয়েছিলো তারা শক্তিশালী হল।

সামসঙ্গীত / Psalms - 76 লোকরা তোমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে। এখন, যা প্রতিশ্রুতি করেছিলে, তা তাঁকে দাও। পৃথিবীর প্রত্যেকটি জায়গার মানুষ ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে। তারা তাঁর কাছে উপহার নিয়ে আসবে।

সামসঙ্গীত / Psalms - 76 ঈশ্বর বড় বড় নেতাদের পরাজিত করেন। পৃথিবীর প্রত্যেকটি রাজা তাঁকে ভয় করে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme