সামসঙ্গীত / Psalms - 77 আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি। হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন!
সামসঙ্গীত / Psalms 77
Chapter 555, 20 verses
সামসঙ্গীত / Psalms - 77 আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি। সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িযে দিয়েছিলাম। আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল।
সামসঙ্গীত / Psalms - 77 আমি ঈশ্বর বিষযে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি। কিন্তু আমি পারি নি।
সামসঙ্গীত / Psalms - 77 আপনি আমাকে ঘুমাতে দেন নি। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত বিচলিত ছিলাম য়ে কথা বলতে পারছিলাম না।
সামসঙ্গীত / Psalms - 77 আমি অতীতের কথা চিন্তা করছিলাম। বহু অতীতে যা ঘটে গেছে আমি সেই সব চিন্তা করেছিলাম।
সামসঙ্গীত / Psalms - 77 রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি। আমি নিজের সঙ্গে কথা বলি এবং বুঝতে চেষ্টা করি।
সামসঙ্গীত / Psalms - 77 আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন? আবার কি তিনি আমাদের চাইবেন?
সামসঙ্গীত / Psalms - 77 ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল? আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?
সামসঙ্গীত / Psalms - 77 ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন? তাঁর সহানুভূতি কি ক্রোধে রূপান্তরিত হয়েছে?”
সামসঙ্গীত / Psalms - 77 তারপর আমি ভাবলাম, “য়ে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাত্পর কি তাঁর ক্ষমতা হারিযেছেন?”
সামসঙ্গীত / Psalms - 77 প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে। হে ঈশ্বর, অতীতে য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছিলেন, তা আমার স্মরণে আছে।
সামসঙ্গীত / Psalms - 77 আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি, সে সম্পর্কে আমি চিন্তা করেছি।
সামসঙ্গীত / Psalms - 77 ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ। ঈশ্বর কেউই আপনার মত মহত্ নয়।
সামসঙ্গীত / Psalms - 77 আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন। আপনি লোকদের আপনার পরাক্রমের পরিচয় দিয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 77 আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন। যাকোব এবং য়োষেফের উত্তরপুরুষদের আপনি রক্ষা করেছেন।
সামসঙ্গীত / Psalms - 77 ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো। গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 77 ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো। লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো। তারপর আপনার বিদ্য়ুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো।
সামসঙ্গীত / Psalms - 77 গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো। বিদ্য়ুত্ ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়ে উঠেছিলো। পৃথিবী শিহরিত ও কম্পিত হয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 77 ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন। কিন্তু সেখানে আপনি কোন চরণচিহ্ন রেখে যান নি।
সামসঙ্গীত / Psalms - 77 মোশি এবং হারোণের মধ্যে দিয়ে আপনি আপনার লোকদের মেষের মত পরিচালিত করেছেন।