সামসঙ্গীত / Psalms - 90 হেপ্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন।
সামসঙ্গীত / Psalms 90
Chapter 568, 17 verses
সামসঙ্গীত / Psalms - 90 হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর এবং জগত্ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন। হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন।
সামসঙ্গীত / Psalms - 90 এই পৃথিবীতে আপনিই মানুষকে এনেছেন। আপনি পুনরায তাদের ধূলোয় পরিণত করেন।
সামসঙ্গীত / Psalms - 90 আপনার কাছে হাজার বছর গতকালের মত, য়েন গত রাত্রি।
সামসঙ্গীত / Psalms - 90 আপনি আমাদের ঝেটিযে বিদায করে দেন। আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই। আমরা ঘাসের মত।
সামসঙ্গীত / Psalms - 90 সকালে ঘাসগুলো জন্মায় এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়।
সামসঙ্গীত / Psalms - 90 ঈশ্বর, আপনার ক্রোধ আমাদের ধ্বংস করে দিতে পারে এবং তা আমাদের ভীত করে!
সামসঙ্গীত / Psalms - 90 আমাদের সব পাপ আপনি জানেন। ঈশ্বর, আমাদের প্রত্যেকটি গোপন পাপ আপনি দেখতে পান।
সামসঙ্গীত / Psalms - 90 আপনার ক্রোধ আমাদের জীবন শেষ করে দিতে পারে। ফিস্ফিসানি কথার মত আমাদের জীবন শেষ হয়ে যায়।
সামসঙ্গীত / Psalms - 90 আমরা হয়তো বা 70 বছর বেঁচে থাকি। যদি আমরা শক্তিশালী হই তাহলে হয়তো 80 বছর বেঁচে থাকতে পারি। আমাদের জীবন কঠোর পরিশ্রম এবং যন্ত্রণায় ভরা। তারপর হঠাত্ আমাদের জীবন শেষ হয়ে যায়! আমরা উড়ে চলে যাই।
সামসঙ্গীত / Psalms - 90 হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না। কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট।
সামসঙ্গীত / Psalms - 90 আমাদের জীবন প্রকৃতপক্ষে য়ে কত ছোট তা আমাদের দেখান। যাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি।
সামসঙ্গীত / Psalms - 90 প্রভু সব সময় আমাদের মধ্যে ফিরে আসুন। আপনার দাসদের প্রতি সদয় হোন।
সামসঙ্গীত / Psalms - 90 প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন। আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন।
সামসঙ্গীত / Psalms - 90 আমাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যা দিয়েছেন। এবার আমাদের সুখী করুন।
সামসঙ্গীত / Psalms - 90 য়ে সব অলৌকিক কাজ আপনি আপনার সেবকদের জন্য করেন, তা ওরা দেখুক। ওদের সন্তানদের আপনার মহিমা দেখতে দিন।
সামসঙ্গীত / Psalms - 90 ঈশ্বর আমাদের শ্রমে সাহায্য করুন। আমাদের শ্রম তাঁকে সাহায্য করুক।