সামসঙ্গীত / Psalms - 91 গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাত্পরের কাছে য়েতে পারো। সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে য়েতে পারো।
সামসঙ্গীত / Psalms 91
Chapter 569, 16 verses
সামসঙ্গীত / Psalms - 91 আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি।”
সামসঙ্গীত / Psalms - 91 ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন।
সামসঙ্গীত / Psalms - 91 নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে য়েতে পারো। য়েমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত।
সামসঙ্গীত / Psalms - 91 রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না।
সামসঙ্গীত / Psalms - 91 নিশাকালে য়ে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় য়ে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না।
সামসঙ্গীত / Psalms - 91 তুমি 1,000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে। তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে। শত্রুরা তোমায় স্পর্শ পর্য়ন্ত করতে পারবে না!
সামসঙ্গীত / Psalms - 91 লক্ষ্য করে দেখ, দেখবে য়ে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে!
সামসঙ্গীত / Psalms - 91 কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ। কারণ পরাত্পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ।
সামসঙ্গীত / Psalms - 91 তোমার কোন অমঙ্গল হবে না। তোমার বাড়ীতে কোন অসুখ থাকবে না।
সামসঙ্গীত / Psalms - 91 ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে।
সামসঙ্গীত / Psalms - 91 তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে।
সামসঙ্গীত / Psalms - 91 বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে য়েতে পারবে।
সামসঙ্গীত / Psalms - 91 প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো।
সামসঙ্গীত / Psalms - 91 আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো। আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো।
সামসঙ্গীত / Psalms - 91 আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো। আমি ওদের রক্ষা করবো।