Kitab

সামসঙ্গীত / Psalms 96

Chapter 574, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 96 প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও।

সামসঙ্গীত / Psalms - 96 প্রভুর উদ্দেশ্যে গান গাও! তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!

সামসঙ্গীত / Psalms - 96 লোকেদের বল য়ে ঈশ্বর সত্যিই বিস্ময়কর। ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা সর্বত্র মানুষকে বল।

সামসঙ্গীত / Psalms - 96 প্রভু মহান এবং প্রশংসার য়োগ্য। অন্য য়ে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর।

সামসঙ্গীত / Psalms - 96 অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র। কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 96 তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে। ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য়্য় দুই-ই আছে।

সামসঙ্গীত / Psalms - 96 হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর।

সামসঙ্গীত / Psalms - 96 প্রভুর নামের প্রশংসা কর। তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও।

সামসঙ্গীত / Psalms - 96 তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও। পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও।

সামসঙ্গীত / Psalms - 96 জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও য়ে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না। অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন।

সামসঙ্গীত / Psalms - 96 হে স্বর্গলোক - সুখী হও! হে পৃথিবী - উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিত্কার করে ওঠো!

সামসঙ্গীত / Psalms - 96 ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!

সামসঙ্গীত / Psalms - 96 খুশী হও, কারণ প্রভু আসছেন. পৃথিবীকে শাসনকরার জন্য প্রভু আসছেন। ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme