Kitab

সামসঙ্গীত / Psalms 97

Chapter 575, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 97 প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী। দূরদূরান্তের ভূখণ্ডও সুখী।

সামসঙ্গীত / Psalms - 97 ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে। সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে।

সামসঙ্গীত / Psalms - 97 একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে।

সামসঙ্গীত / Psalms - 97 তাঁর বিদ্য়ুত্‌ আকাশে ঝলক দিয়ে ওঠে। তা দেখে লোকে ভয় পায়।

সামসঙ্গীত / Psalms - 97 পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়। সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

সামসঙ্গীত / Psalms - 97 আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

সামসঙ্গীত / Psalms - 97 লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে। ওরা ওদের “দেবতার” বড়াই করে। কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে। ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে।

সামসঙ্গীত / Psalms - 97 সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন।

সামসঙ্গীত / Psalms - 97 হে পরাত্‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা। “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো।

সামসঙ্গীত / Psalms - 97 যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে। তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন। ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন।

সামসঙ্গীত / Psalms - 97 ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়।

সামসঙ্গীত / Psalms - 97 হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme