Kitab

সামসঙ্গীত / Psalms 114

Chapter 592, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 114 ইস্রায়েল মিশর ত্যাগ করলো। যাকোব সেই বিদেশ ত্যাগ করলো।

সামসঙ্গীত / Psalms - 114 যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো। ইস্রায়েল তাঁর রাজত্ব হলো।

সামসঙ্গীত / Psalms - 114 এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো। য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো।

সামসঙ্গীত / Psalms - 114 পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো। পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো।

সামসঙ্গীত / Psalms - 114 লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?

সামসঙ্গীত / Psalms - 114 পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

সামসঙ্গীত / Psalms - 114 যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো।

সামসঙ্গীত / Psalms - 114 ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান। ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme