Kitab

সামসঙ্গীত / Psalms 115

Chapter 593, 18 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 115 হেপ্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিত্‌ নয়। সব সম্মানই আপনার। আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি। এই জন্য সকল সম্মান আপনার।

সামসঙ্গীত / Psalms - 115 অন্য জাতির লোকরা কি করে বলতে পারে, “কোথায তোমাদের ঈশ্বর?”

সামসঙ্গীত / Psalms - 115 ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন।

সামসঙ্গীত / Psalms - 115 অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র। ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র।

সামসঙ্গীত / Psalms - 115 ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না।

সামসঙ্গীত / Psalms - 115 ওদের কান আছে কিন্তু শুনতে পায় না। ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না।

সামসঙ্গীত / Psalms - 115 ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না। ওদের পা আছে কিন্তু চলতে পারে না এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না।

সামসঙ্গীত / Psalms - 115 য়ে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?

সামসঙ্গীত / Psalms - 115 হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

সামসঙ্গীত / Psalms - 115 হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

সামসঙ্গীত / Psalms - 115 প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

সামসঙ্গীত / Psalms - 115 প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন। প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন।

সামসঙ্গীত / Psalms - 115 প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন। দীন থেকে মহত্তম পর্য়ন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন।

সামসঙ্গীত / Psalms - 115 প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন।

সামসঙ্গীত / Psalms - 115 প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!

সামসঙ্গীত / Psalms - 115 স্বর্গ ঈশ্বরের কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 115 মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না। মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না।

সামসঙ্গীত / Psalms - 115 কিন্তু আমরা এখন প্রভুর ধন্যবাদ করছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো। প্রভুর প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme