Kitab

সামসঙ্গীত / Psalms 116

Chapter 594, 19 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 116 প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে।

সামসঙ্গীত / Psalms - 116 আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে।

সামসঙ্গীত / Psalms - 116 আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল। কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম।

সামসঙ্গীত / Psalms - 116 তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম। আমি বলেছিলাম “প্রভু, আমায় রক্ষা করুন!”

সামসঙ্গীত / Psalms - 116 প্রভু মঙ্গলময় এবং করুণাময়। ঈশ্বর দয়াময়।

সামসঙ্গীত / Psalms - 116 প্রভু অসহায় মানুষের যত্ন নেন। আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন।

সামসঙ্গীত / Psalms - 116 হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন।

সামসঙ্গীত / Psalms - 116 হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন। আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন।

সামসঙ্গীত / Psalms - 116 জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব।

সামসঙ্গীত / Psalms - 116 যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি।

সামসঙ্গীত / Psalms - 116 হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী।”

সামসঙ্গীত / Psalms - 116 আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!

সামসঙ্গীত / Psalms - 116 তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো। আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো।

সামসঙ্গীত / Psalms - 116 যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো। আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।

সামসঙ্গীত / Psalms - 116 প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রভু, আমি আপনার একজন দাস!

সামসঙ্গীত / Psalms - 116 আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান। প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!

সামসঙ্গীত / Psalms - 116 আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো। আমি প্রভুর নাম স্মরণ করবো।

সামসঙ্গীত / Psalms - 116 যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো। আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।

সামসঙ্গীত / Psalms - 116 আমি জেরুশালেমের মন্দিরে যাবো। প্রভুর প্রশংসা কর।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme