সামসঙ্গীত / Psalms - 119 সেই সব লোক যারা সত্ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী। ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে।
সামসঙ্গীত / Psalms 119
Chapter 597, 176 verses
সামসঙ্গীত / Psalms - 119 যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী। তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে।
সামসঙ্গীত / Psalms - 119 ওই সব লোক কোন মন্দ কাজ করে না। ওরা প্রভুকে মানে।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, সবসময় আমি যদি আপনার বিধি মানি,
সামসঙ্গীত / Psalms - 119 তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব তখন আমি লজ্জিত হবো না।
সামসঙ্গীত / Psalms - 119 তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো তাই আমাকে ছেড়ে যাবেন না!
সামসঙ্গীত / Psalms - 119 একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে।
সামসঙ্গীত / Psalms - 119 সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি। ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনি ধন্য। আপনার বিধিসমূহ আমায় শেখান।
সামসঙ্গীত / Psalms - 119 আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো।
সামসঙ্গীত / Psalms - 119 আমি য়ে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি।
সামসঙ্গীত / Psalms - 119 আমি আপনার নিয়মের আলোচনা করি। আমি আপনার জীবনধারা অনুসরণ করি।
সামসঙ্গীত / Psalms - 119 আমি আপনার বিধিসমুহ উপভোগ করি। আপনার বাক্য আমি ভুলবো না।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার দাস, এই য়ে আমি আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আমার চোখ খুলে দিন। আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন এবং য়েসব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা পাঠ করতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, এই দেশে আমি একজন বিদেশী। আমার কাছ থেকে আপনার শিক্ষাকে আড়াল করে রাখবেন না।
সামসঙ্গীত / Psalms - 119 সব সময়েই আমি আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন। যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে, তাদের ভাগ্য়ে মন্দ কিছু ঘটবে।
সামসঙ্গীত / Psalms - 119 আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না। আমি আপনার চুক্তি পালন করেছি।
সামসঙ্গীত / Psalms - 119 নেতারা পর্য়ন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে। কিন্তু প্রভু, আমি, আপনার দাস এবং আমি আপনার বিধিসমূহ অনুধাবন করি।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার চুক্তি আমার নিকট বন্ধু। ওটি আমাকে ভালো উপদেশ দেয়।
সামসঙ্গীত / Psalms - 119 আমি খুব শীঘ্রই মারা যাবো। প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন। এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন। য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা আমায় বলতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 আমি দুঃখী এবং শ্রান্ত। আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন। আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি। অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ অনুধাবন করি।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো। অতএব আমাকে হতাশ করবেন না।
সামসঙ্গীত / Psalms - 119 আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো। প্রভু আপনার আজ্ঞাগুলো আমায় সুখী করে।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো।
সামসঙ্গীত / Psalms - 119 আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো. আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন। জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি।
সামসঙ্গীত / Psalms - 119 কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, অসার বিষযের দিকে আমাকে তাকাতে দেবেন না। আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার দাসের জন্য য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে।
সামসঙ্গীত / Psalms - 119 য়ে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন। আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো।
সামসঙ্গীত / Psalms - 119 দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি। আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 119 তাহলে য়ে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো। প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন। প্রভু, আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তের ওপর নির্ভর করি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো।
সামসঙ্গীত / Psalms - 119 তাহলে আমি মুক্ত হবো। কেন? কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি।
সামসঙ্গীত / Psalms - 119 এমন কি রাজাদের সামনেও আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি এবং ওগুলোতে আমি আনন্দ পাই।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি। আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন। সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়।
সামসঙ্গীত / Psalms - 119 আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন। আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে।
সামসঙ্গীত / Psalms - 119 যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে। কিন্তু আমি আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হই নি।
সামসঙ্গীত / Psalms - 119 আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি। প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়।
সামসঙ্গীত / Psalms - 119 যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তখন আমি ক্রুদ্ধ হই।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার বিধিগুলোই আমার গৃহেসঙ্গীত।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি।
সামসঙ্গীত / Psalms - 119 এটা সম্ভব হয়েছে তার কারণ, আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি। আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন।
সামসঙ্গীত / Psalms - 119 নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি।
সামসঙ্গীত / Psalms - 119 কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি।
সামসঙ্গীত / Psalms - 119 একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে। কিন্তু প্রভু, আমি আপনার শিক্ষামালাকে ভুলিনি।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার সুসিদ্ধান্তর জন্য, মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই।
সামসঙ্গীত / Psalms - 119 যারা আপনার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে। আমায় আপনার বিধিগুলো শেখান।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন। যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন। আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি।
সামসঙ্গীত / Psalms - 119 দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি। কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি।
সামসঙ্গীত / Psalms - 119 হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন। আপনার বিধিগুলো আমায় শেখান।
সামসঙ্গীত / Psalms - 119 লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে। কিন্তু সমস্ত অন্তর দিয়ে আমি আপনার আজ্ঞা পালন করে গেছি।
সামসঙ্গীত / Psalms - 119 ঐ সব লোক খুবই নির্বোধ। কিন্তু আমি আপনার শিক্ষামালার অধ্যযন উপভোগ করেছি।
সামসঙ্গীত / Psalms - 119 আমি য়ে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর। তারা 1,000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন। আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে। ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর এবং আপনি য়ে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথায়থ ছিলো।
সামসঙ্গীত / Psalms - 119 এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন। আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন। আমি আপনার শিক্ষামালাগুলো সত্যিই উপভোগ করি।
সামসঙ্গীত / Psalms - 119 লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে। ঐ লোকগুলো য়েন লজ্জিত হয়। হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যযন করি।
সামসঙ্গীত / Psalms - 119 আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন, তাহলে আমি আর লজ্জিত হব না।
সামসঙ্গীত / Psalms - 119 আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায আছি। কিন্তু হে প্রভু, আপনি যা বলেন তাতে আমি বিশ্বাস করি।
সামসঙ্গীত / Psalms - 119 আপনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে। হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?
সামসঙ্গীত / Psalms - 119 যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না।
সামসঙ্গীত / Psalms - 119 আমি কতদিনই বা বাঁচবো? হে প্রভু, যারা আমায় নির্য়াতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?
সামসঙ্গীত / Psalms - 119 কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে। আমায় নির্য়াতন করে ঐসব ভুল করেছিল। আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন। আপনি যা বলবেন আমি তাই করবো।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে। আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে।
সামসঙ্গীত / Psalms - 119 চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত। প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে।
সামসঙ্গীত / Psalms - 119 এখনও পর্য়ন্ত এই পৃথিবী য়ে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি। এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো।
সামসঙ্গীত / Psalms - 119 আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না, কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন! কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি।
সামসঙ্গীত / Psalms - 119 দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে।
সামসঙ্গীত / Psalms - 119 আপনার বিধি ছাড়া সব কিছুরই সীমা আছে।
সামসঙ্গীত / Psalms - 119 হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি। সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি।
সামসঙ্গীত / Psalms - 119 প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে। আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে।
সামসঙ্গীত / Psalms - 119 আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী, কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি।
সামসঙ্গীত / Psalms - 119 0 সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি।
সামসঙ্গীত / Psalms - 119 1 আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম। তাই প্রভু, আপনি যা বলবেন, আমি তাই করতে পারি।
সামসঙ্গীত / Psalms - 119 2 হে প্রভু, আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না।
সামসঙ্গীত / Psalms - 119 3 আপনার বাক্যগুলো আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগে।
সামসঙ্গীত / Psalms - 119 4 আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে, তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি।
সামসঙ্গীত / Psalms - 119 5 প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।
সামসঙ্গীত / Psalms - 119 6 আপনার বিধিগুলো ভালো। আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো।
সামসঙ্গীত / Psalms - 119 7 প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি। দয়া করে আপনার প্রতিশ্রুতি মত আমাকে আবার বাঁচতে দিন!
সামসঙ্গীত / Psalms - 119 8 প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলো শেখান।
সামসঙ্গীত / Psalms - 119 9 আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন। কিন্তু আমি আপনার শিক্ষাগুলো ভুলি নি।
সামসঙ্গীত / Psalms - 119 0 দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো। কিন্তু আমি আপনার আজ্ঞাগুলি অমান্য করিনি।
সামসঙ্গীত / Psalms - 119 1 প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো। এটা আমাকে ভীষণ খুশী করে।
সামসঙ্গীত / Psalms - 119 2 আপনার বিধিগুলো পালন করার জন্য আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো।
সামসঙ্গীত / Psalms - 119 3 প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি। কিন্তু আপনার শিক্ষামালাগুলো আমি ভালোবাসি। 1
সামসঙ্গীত / Psalms - 119 4 আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন। প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি।
সামসঙ্গীত / Psalms - 119 5 প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না। আমি অবশ্যই আমার ঈশ্বরের আজ্ঞা পালন করবো।
সামসঙ্গীত / Psalms - 119 6 হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো। আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না। 1
সামসঙ্গীত / Psalms - 119 7 প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো। আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যযন করবো।
সামসঙ্গীত / Psalms - 119 8 হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন। কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো। 1
সামসঙ্গীত / Psalms - 119 9 প্রভু, দুষ্ট লোকদের আবর্জনার মত আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন। তাই আমি সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো।
সামসঙ্গীত / Psalms - 119 0 প্রভু, আমি আপনাকে ভয় করি। আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি।
সামসঙ্গীত / Psalms - 119 1 যা সঠিক এবং ভালো আমি তাই করেছি। হে প্রভু, যারা আমায় উত্পীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না।
সামসঙ্গীত / Psalms - 119 2 আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন। আমি আপনার দাস। হে প্রভু, ঐ অহঙ্কারী লোকেদের আমাকে উত্পীড়ন করতে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 119 3 হে প্রভু, আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায আমার দু চোখ ক্লান্ত।
সামসঙ্গীত / Psalms - 119 4 আমি আপনার দাস। আমার প্রতি আপনার প্রকৃত ভালোবাসা দেখান। আমাকে আপনার বিধিগুলো শেখান।
সামসঙ্গীত / Psalms - 119 5 আমি আপনার দাস। আমি যাতে আপনার চুক্তি জানতে পারি, আমায় বুঝতে সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 6 প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে। লোকরা আপনার বিধি ভঙ্গ করেছে।
সামসঙ্গীত / Psalms - 119 7 প্রভু আপনার বিধিগুলোকে আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি।
সামসঙ্গীত / Psalms - 119 8 আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি। ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি।
সামসঙ্গীত / Psalms - 119 9 হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর। সেই জন্য আমি তা অনুসরণ করি।
সামসঙ্গীত / Psalms - 119 0 যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে, তা একটি আলোর মত য়েটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়।
সামসঙ্গীত / Psalms - 119 1 হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যযন করতে চাই। আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য়্য় হয়ে প্রতীক্ষা করছে।
সামসঙ্গীত / Psalms - 119 2 ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন, যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন।
সামসঙ্গীত / Psalms - 119 3 প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন। আমার প্রতি ক্ষতিকর কিছু ঘটতে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 119 4 হে প্রভু, য়ে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো।
সামসঙ্গীত / Psalms - 119 5 প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন।
সামসঙ্গীত / Psalms - 119 6 লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না। সেইজন্য আমি এত কেঁদেছি য়ে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি।
সামসঙ্গীত / Psalms - 119 7 হে প্রভু, আপনি মঙ্গলময় এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সত্।
সামসঙ্গীত / Psalms - 119 8 আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন। আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি।
সামসঙ্গীত / Psalms - 119 9 আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে। আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি।
সামসঙ্গীত / Psalms - 119 0 আমরা য়ে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি, আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি।
সামসঙ্গীত / Psalms - 119 1 আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না। কিন্তু আমি আপনার আজ্ঞা ভুলি নি।
সামসঙ্গীত / Psalms - 119 2 আপনার ধার্ম্মিকতা চিরন্তন এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়।
সামসঙ্গীত / Psalms - 119 3 আমার সমস্যা এবং দুঃসময় ছিল। কিন্তু আমি আপনার নির্দেশ উপভোগ করি।
সামসঙ্গীত / Psalms - 119 4 আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য। আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি।
সামসঙ্গীত / Psalms - 119 5 হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব।
সামসঙ্গীত / Psalms - 119 6 প্রভু, আমি আপনাকে ডাকছি। আমায় রক্ষা করুন! আমি আপনার চুক্তি পালন করবো।
সামসঙ্গীত / Psalms - 119 7 আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি। আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি।
সামসঙ্গীত / Psalms - 119 8 আপনার কথা অধ্যযনের জন্য আমি অনেক রাত পর্য়ন্ত জেগে থাকি।
সামসঙ্গীত / Psalms - 119 9 হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ। দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 0 দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না।
সামসঙ্গীত / Psalms - 119 1 প্রভু, আপনি আমার কাছেই আছেন এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে।
সামসঙ্গীত / Psalms - 119 2 দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি য়ে আপনার শিক্ষামালা হবে চিরন্তন।
সামসঙ্গীত / Psalms - 119 3 প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন। আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি।
সামসঙ্গীত / Psalms - 119 4 হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন। আপনার প্রতিশ্রুতি অনুসারে আমায় বাঁচতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 5 দুষ্ট লোকরা জয় করতে পারবে না, কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না।
সামসঙ্গীত / Psalms - 119 6 প্রভু, আপনি অত্যন্ত সদয়। য়েগুলো আপনি যথায়থ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 7 আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়, কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি।
সামসঙ্গীত / Psalms - 119 8 আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি। প্রভু, তারা আপনার বাক্য অনুসরণ করে না। এবং আমি তা ঘৃণা করি।
সামসঙ্গীত / Psalms - 119 9 দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 0 একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে। প্রভূ এবং আপনার সমস্ত ভালো ও ন্যায্য বিধিগুলো চিরদিনই থাকবে।
সামসঙ্গীত / Psalms - 119 1 শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো। কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম।
সামসঙ্গীত / Psalms - 119 2 হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে, একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে য়েমন সুখী হয় তেমন সুখী।
সামসঙ্গীত / Psalms - 119 3 আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি। কিন্তু আমি আপনার শিক্ষামালাকে ভালোবাসি, প্রভু।
সামসঙ্গীত / Psalms - 119 4 আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি।
সামসঙ্গীত / Psalms - 119 5 যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। কোন কিছুই ঐ লোকদের পতন ডেকে আনতে পারবে না।
সামসঙ্গীত / Psalms - 119 6 রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি। আমি আপনার আজ্ঞাগুলি পালন করেছি।
সামসঙ্গীত / Psalms - 119 7 আমি আপনার চুক্তি অনুসরণ করেছি। প্রভু, আপনার বিধিগুলো আমি প্রচণ্ড ভালোবাসি।
সামসঙ্গীত / Psalms - 119 8 আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি। প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন।
সামসঙ্গীত / Psalms - 119 9 প্রভু আমার আনন্দ গীত শুনুন। আপনার প্রতিশ্রুতি মত আমায় জ্ঞানী করে দিন।
সামসঙ্গীত / Psalms - 119 0 প্রভু, আমার প্রার্থনা শুনুন। আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 119 1 আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন। আপনার প্রশংসা আমার ওষ্ঠ থেকে উপছে পড়ে।
সামসঙ্গীত / Psalms - 119 2 আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন। হে প্রভু, আপনার সব বিধিই ভালো।
সামসঙ্গীত / Psalms - 119 3 আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো। তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 119 4 হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন। আপনার শিক্ষামালা আমাকে সুখী করে।
সামসঙ্গীত / Psalms - 119 5 আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু। আপনার বিধি য়েন আমায় সাহায্য করে।
সামসঙ্গীত / Psalms - 119 6 হারিযে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে। হে প্রভু, আমায় খুঁজতে আসুন। আমি আপনার দাস এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি।