সামসঙ্গীত / Psalms - 120 আমি সমস্যায় পড়েছিলাম। সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম এবং তিনি আমায় উদ্ধার করেছেন!
সামসঙ্গীত / Psalms 120
Chapter 598, 7 verses
সামসঙ্গীত / Psalms - 120 প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। ওই লোকগুলো য়ে কথাগুলো বলেছে তা সত্য নয়।
সামসঙ্গীত / Psalms - 120 মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে? তোমরা কি জানো তোমরা কি লাভ করবে?
সামসঙ্গীত / Psalms - 120 সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কযলা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে।
সামসঙ্গীত / Psalms - 120 তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন। এটা য়েন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য।
সামসঙ্গীত / Psalms - 120 যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে আমি দীর্ঘদিন বাস করেছি।
সামসঙ্গীত / Psalms - 120 আমি বলেছি আমি শান্তি চাই, কিন্তু তারা য়ুদ্ধ চেয়েছে।