সামসঙ্গীত / Psalms - 121 সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিযে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে?
সামসঙ্গীত / Psalms 121
Chapter 599, 8 verses
সামসঙ্গীত / Psalms - 121 আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে, য়ে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
সামসঙ্গীত / Psalms - 121 ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না। তোমার রক্ষাকর্তা ঘুমিযে পড়বেন না।
সামসঙ্গীত / Psalms - 121 ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না। ঈশ্বর কখনও নিদ্রা যান না।
সামসঙ্গীত / Psalms - 121 প্রভুই তোমার রক্ষাকর্তা। তাঁর মহত্ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন।
সামসঙ্গীত / Psalms - 121 দিনের বেলায় সূর্য় তোমায় আঘাত করতে পারে না। রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না।
সামসঙ্গীত / Psalms - 121 সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন। প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন।
সামসঙ্গীত / Psalms - 121 যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন। প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!