Kitab

সামসঙ্গীত / Psalms 135

Chapter 613, 21 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 135 প্রভুর প্রশংসা কর! প্রভু নামের প্রশংসা কর! হে প্রভুর দাসগণ, তাঁর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 135 তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো, আমাদের ঈশ্বরের মন্দিরের আঙিনায, তারা তাঁর প্রশংসা কর।

সামসঙ্গীত / Psalms - 135 প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো। তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম।

সামসঙ্গীত / Psalms - 135 প্রভু যাকোবকে মনোনীত করেছেন। ইস্রায়েল ঈশ্বরের অধিকারভুক্ত।

সামসঙ্গীত / Psalms - 135 আমি জানি প্রভু মহান! আমাদের প্রভু সব দেবতাদের চেয়ে মহান!

সামসঙ্গীত / Psalms - 135 স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে ঈশ্বর যা চান তাই করতে পারেন।

সামসঙ্গীত / Psalms - 135 ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন। ঈশ্বরই বৃষ্টি এবং বিদ্য়ুত্‌ সৃষ্টি করেন এবং ঈশ্বরই বাতাস সৃষ্টি করেন।

সামসঙ্গীত / Psalms - 135 ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন।

সামসঙ্গীত / Psalms - 135 ঈশ্বর, মিশরে অনেক চমত্কার ও অলৌকিক কাজ করেছিলেন। এমনকি ফরৌণ এবং তার আধিকারিকদের জন্যও ঈশ্বর এই সব ঘটনা ঘটিযেছিলেন।

সামসঙ্গীত / Psalms - 135 ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন। অনেক শক্তিশালী রাজাকে ঈশ্বর হত্যা করেছিলেন।

সামসঙ্গীত / Psalms - 135 ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন। বাশনের রাজা ওগকে ঈশ্বর পরাজিত করেছিলেন। কনানের সব রাজ্যগুলিকে ঈশ্বর পরাস্ত করেছিলেন।

সামসঙ্গীত / Psalms - 135 এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন। তাদের ভূখণ্ড প্রভু তাঁর লোকদের দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 135 প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্য়াত থাকবে! প্রভু মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে।

সামসঙ্গীত / Psalms - 135 প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন। কিন্তু প্রভু তাঁর সেবকদের প্রতি সদয় ছিলেন।

সামসঙ্গীত / Psalms - 135 অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি। ওদের দেবতারা নিছকই মানুষের হাতের তৈরী মূর্ত্তি মাত্র।

সামসঙ্গীত / Psalms - 135 ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পারতো না। ওই মূর্ত্তিগুলোর চোখ ছিলো কিন্তু দেখতে পারতো না।

সামসঙ্গীত / Psalms - 135 ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না। ওই মূর্ত্তিগূলোর নাক ছিলো কিন্তু ঘ্রাণ নিতে পারতো না।

সামসঙ্গীত / Psalms - 135 য়ে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে য়ে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে।

সামসঙ্গীত / Psalms - 135 হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর! হে হারোণের পরিবার, প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 135 হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর! হে প্রভুর অনুগামীরা, প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 135 সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে, প্রভু প্রশংসা প্রাপ্ত হন। প্রভুর প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme