Kitab

সামসঙ্গীত / Psalms 136

Chapter 614, 26 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 136 প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর। তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 দিত্থকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য়্য় সৃষ্টি করেছেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন। তাঁর প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

সামসঙ্গীত / Psalms - 136 স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme