সামসঙ্গীত / Psalms - 137 বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম।
সামসঙ্গীত / Psalms 137
Chapter 615, 9 verses
সামসঙ্গীত / Psalms - 137 আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম।
সামসঙ্গীত / Psalms - 137 বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো। ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো। ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো।
সামসঙ্গীত / Psalms - 137 কিন্তু বিদেশ বিভুঁইতে আমরা প্রভুর গান গাইতে পারি না!
সামসঙ্গীত / Psalms - 137 জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আমি বাজনা বাজাতে ভুলে যাই।
সামসঙ্গীত / Psalms - 137 জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আবার আমি গান না গাই। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কখনও ভুলবো না।
সামসঙ্গীত / Psalms - 137 আমি প্রতিজ্ঞা করছি য়ে, জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে। হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন। তারা চিত্কার করে বলেছিল, “ভেঙ্গে ফেলো, আমূল ভেঙে ফেলো!”
সামসঙ্গীত / Psalms - 137 বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য য়ে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়। সেই মানুষের প্রশংসা হোক য়ে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, য়েমন তুমি আমাদের আঘাত করেছিলে।
সামসঙ্গীত / Psalms - 137 সেই লোক ধন্য য়ে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে আর তাদের পাথরে পিষে ফেলে।