Kitab

সামসঙ্গীত / Psalms 138

Chapter 616, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 138 ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি। সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো।

সামসঙ্গীত / Psalms - 138 ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি। আমি আপনার নাম প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি। কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর উর্দ্ধে প্রতিষ্ঠা করেছে।

সামসঙ্গীত / Psalms - 138 ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম। আপনি আমায় সাড়া দিয়েছেন! আপনি আমায় শক্তি দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 138 প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন তখন তারা আপনার প্রশংসা করবে।

সামসঙ্গীত / Psalms - 138 তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান।

সামসঙ্গীত / Psalms - 138 যদিও ঈশ্বর মহিমান্বিত তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন। আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন, কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন।

সামসঙ্গীত / Psalms - 138 হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন। শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন।

সামসঙ্গীত / Psalms - 138 প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন। প্রভু, আপনার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন। তাই আমাদের ছেড়ে যাবেন না।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme