সামসঙ্গীত / Psalms - 139 প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন। আমার সম্পর্কে আপনি সবই জানেন।
সামসঙ্গীত / Psalms 139
Chapter 617, 24 verses
সামসঙ্গীত / Psalms - 139 আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন। বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, আমি কোথায যাই এবং আমি কোথায শুই তাও আপনি জানেন। আমি যা করি তার সবই আপনি জানেন।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন। নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন।
সামসঙ্গীত / Psalms - 139 আপনি যা জানেন তাতে আমি বিস্মযাভিভূত। এটা আমার বোধের অতীত।
সামসঙ্গীত / Psalms - 139 যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে। হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না।
সামসঙ্গীত / Psalms - 139 হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন। যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, যেখানে সূর্য়ের উদয হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন। যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 139 সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, “দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে। নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে।”
সামসঙ্গীত / Psalms - 139 কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়। প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন। যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমত্কারভাবে আমাকে সৃষ্টি করেছেন। আমি খুব ভালোভাবে জানি য়ে আপনি যা কিছু করেছেন সবই চমত্কার।
সামসঙ্গীত / Psalms - 139 আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। মাযের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্য়ন্ত লক্ষ্য করেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 139 আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন। আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন। প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন। তার মধ্যে একটাও হারিযে যায় নি।
সামসঙ্গীত / Psalms - 139 আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনি কত জানেন!
সামসঙ্গীত / Psalms - 139 যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম।
সামসঙ্গীত / Psalms - 139 ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন। ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন।
সামসঙ্গীত / Psalms - 139 ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে। ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে।
সামসঙ্গীত / Psalms - 139 প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি। যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি।
সামসঙ্গীত / Psalms - 139 আমি তাদের পুরোপুরি ঘৃণা করি! আপনার শত্রুরা আমারও শত্রু।
সামসঙ্গীত / Psalms - 139 হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন। আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন।
সামসঙ্গীত / Psalms - 139 দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন য়ে পথ চির বিরাজমান থাকে।