সামসঙ্গীত / Psalms - 140 প্রভু মন্দ লোকদের হাত থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকের থেকে আমায় রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms 140
Chapter 618, 13 verses
সামসঙ্গীত / Psalms - 140 ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে। ওই লোকরা সর্বদাই লড়াই করে।
সামসঙ্গীত / Psalms - 140 ওদের জিভ বিষধর সাপের মত। ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে।
সামসঙ্গীত / Psalms - 140 প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন। ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে।
সামসঙ্গীত / Psalms - 140 ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে। আমাকে ধরার জন্য ওরা জাল বিছিযেছে। ওরা আমার পথে ফাঁদ পেতেছে।
সামসঙ্গীত / Psalms - 140 প্রভু, আপনিই আমার ঈশ্বর। প্রভু আমার প্রার্থনা শুনুন।
সামসঙ্গীত / Psalms - 140 প্রভু, আপনি আমার শক্তিশালী প্রভু। আপনি আমার পরিত্রাতা। আপনি আমার শিরস্ত্রাণের মত য়েটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে। ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না। তাহলে ওরা নিজেদের ছাড়িযে যাবে।
সামসঙ্গীত / Psalms - 140 প্রভু, ঐ লোকরা দুষ্ট। ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না। ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না। নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে।
সামসঙ্গীত / Psalms - 140 হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না। ওরা সবসময়েই মন্দ ফন্দি আঁটে। ওদের খারাপ ফন্দিগুলো য়েন ওদের ক্ষেত্রেই ঘটে।
সামসঙ্গীত / Psalms - 140 ওদের মাথায় জ্বলন্ত কযলা ঢেলে দিন। আমার শত্রুদের আগুনে ফেলে দিন। ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে।
সামসঙ্গীত / Psalms - 140 প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না। ওই মন্দ লোকদের প্রতি য়েন মন্দ ঘটনাই ঘটে।
সামসঙ্গীত / Psalms - 140 আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন। ঈশ্বর সহায়হীত্থকে সাহায্য করেন।
সামসঙ্গীত / Psalms - 140 হে প্রভু, সত্ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে। সত্ লোকরা আপনার উপাসনা করবে।