সামসঙ্গীত / Psalms - 141 ভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন। শীঘ্রই আমাকে সাহায্য করুন!
সামসঙ্গীত / Psalms 141
Chapter 619, 10 verses
সামসঙ্গীত / Psalms - 141 প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন। এটা য়েন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়। এটা য়েন সান্ধ্য়কালীন উত্সর্গের মত হয়।
সামসঙ্গীত / Psalms - 141 প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে য়েন সাবধান হই। আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন। আমাকে খারাপ কাজের বাধ্য করতে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 141 মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না। মন্দ লোকরা যা করে আনন্দ পায় আমাকে তার সামিল হতে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 141 একজন সত্ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে। সেটা তারই দয়া। আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে। সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে। তাও আমি মেনে নেবো। কিন্তু মন্দ লোকরা য়ে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো।
সামসঙ্গীত / Psalms - 141 ওদের শাসকদের শাস্তি পেতে দিন। তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম।
সামসঙ্গীত / Psalms - 141 লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়। একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে।
সামসঙ্গীত / Psalms - 141 হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি। আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে য়েতে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 141 মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে। আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না। ওরা য়েন ওদের ফাঁদে আমার ধরতে না পারে।
সামসঙ্গীত / Psalms - 141 দুষ্ট লোকরা নিজেরাই য়েন নিজেদের ফাঁদে পড়ে। এবং আমি য়েন অনাহত ভাবে চলে য়েতে পারি।