Kitab

সামসঙ্গীত / Psalms 142

Chapter 620, 7 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 142 আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো। আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।

সামসঙ্গীত / Psalms - 142 আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো। আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো।

সামসঙ্গীত / Psalms - 142 আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে। আমি সমর্পণ করতে প্রস্তুত। কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 142 আমি চারদিকে দেখি, কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না। আমার পালানোর কোন জায়গা নেই। কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না।

সামসঙ্গীত / Psalms - 142 তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম। প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন।

সামসঙ্গীত / Psalms - 142 হে প্রভু, আমার প্রার্থনা শুনুন কারণ আমি অসহায়। যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন। ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী।

সামসঙ্গীত / Psalms - 142 আমাকে এই ফাঁদ এড়িয়ে য়েতে সাহায্য করুন যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি। এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদয়াপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme