Kitab

সামসঙ্গীত / Psalms 143

Chapter 621, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 143 প্রভু আমার প্রার্থনা শুনুন। আমার প্রার্থনা শুনুন এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন। আমাকে দেখান য়ে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত।

সামসঙ্গীত / Psalms - 143 আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না। কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না। সারা জীবন ধরে আমি কি কখনও নিস্পাপ বলে বিবেচিত হব।

সামসঙ্গীত / Psalms - 143 কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে। তারা আমার জীবনকে ভেঙ্গে গুঁড়িযে মাটিতে মিশিয়ে দিয়েছে। দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 143 আমি ত্যাগ করতে প্রস্তুত। আমি আমার সাহস হারিযে ফেলেছি।

সামসঙ্গীত / Psalms - 143 কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে। বহু বিষয়, য়েগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি। আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি।

সামসঙ্গীত / Psalms - 143 প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, য়েমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি।

সামসঙ্গীত / Psalms - 143 শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু। আমি সাহস হারিযেছি। আমার থেকে বিমুখ হবেন না। কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 143 প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!

সামসঙ্গীত / Psalms - 143 প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি। শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 143 আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান। আপনি আমার ঈশ্বর। আপনার মহত্‌ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন।

সামসঙ্গীত / Psalms - 143 প্রভু আমাকে বাঁচতে দিন, তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে। আপনি য়ে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 143 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন। তাদের পরাজিত করুন এবং তাদের ধ্বংস করুন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme