Kitab

সামসঙ্গীত / Psalms 144

Chapter 622, 15 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু আমার শিলা, আমার নিরাপদ স্থান। প্রভুর প্রশংসা কর! প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন।

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন। উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল, প্রভুই আমায় উদ্ধার করেন। প্রভুই আমার ঢাল। আমি তাঁকে বিশ্বাস করি। আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন।

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন।

সামসঙ্গীত / Psalms - 144 একজন লোকের জীবন বাতাসের ফুত্‌কারের মত। একজন মানুষের জীবন চলমান ছায়ার মত।

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন। পর্বত স্পর্শ করুন ,পর্বত থেকে ধোঁযা বেরিয়ে আসবে।

সামসঙ্গীত / Psalms - 144 হে প্রভু, আপনি বিদ্য়ুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন। আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন।

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন! শত্রুর সাগরে আমাকে ডুবে য়েতে দেবেন না। এই সব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 144 এই শত্রুরা মিথ্যাবাদী। ওরা এমন কথা বলে যা সত্য নয়।

সামসঙ্গীত / Psalms - 144 প্রভু য়ে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো। দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো।

সামসঙ্গীত / Psalms - 144 রাজাদের তাঁদের য়ুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন। প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন।

সামসঙ্গীত / Psalms - 144 এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন। এইসব শত্রুরা মিথ্যাবাদী। ওরা এমন কথা বলে যা সত্য নয়।

সামসঙ্গীত / Psalms - 144 আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত। আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্য়ের মত।

সামসঙ্গীত / Psalms - 144 আমাদের গোলাগুলি সব রকম ফসলে পূর্ণ। আমাদের চারণক্ষেত্রে হাজারে হাজারে মেষ রয়েছে।

সামসঙ্গীত / Psalms - 144 আমাদের সৈন্যরা সুরক্ষিত। কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না। আমরাও য়ুদ্ধ করতে যাচ্ছি না। রাস্তাগুলোতে লোকজন চিত্কার করছে না।

সামসঙ্গীত / Psalms - 144 এই রকম সময় লোকজন ভীষণ খুশী। প্রভু যদি বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme