সামসঙ্গীত / Psalms - 145 হেআমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি। চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি।
সামসঙ্গীত / Psalms 145
Chapter 623, 21 verses
সামসঙ্গীত / Psalms - 145 প্রতিদিন আমি আপনার প্রশংসা করি। চিরদিনের জন্য আমি আপনার নামের প্রশংসা করি।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু মহান। লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে। য়ে সব মহত্ কাজ তিনি করেন, তা আমরা গুনতে পারি না।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে। আপনি য়ে মহত্ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে।
সামসঙ্গীত / Psalms - 145 আপনার মহত্ব এবং মহিমা দুইই চমত্কার। আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু, য়ে সব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে। আপনি য়ে সব মহত্ কাজ করেন সে সম্পর্কে আমি বলবো।
সামসঙ্গীত / Psalms - 145 আপনি য়েসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে। লোকে আপনার ধার্ম্মিকতার গান গাইবে।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু দয়াময় এবং ক্ষমাশীল। প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ।
সামসঙ্গীত / Psalms - 145 প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর। প্রভু যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতিটি বস্তুর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়। আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে।
সামসঙ্গীত / Psalms - 145 তারা বলে আপনার রাজত্ব কত মহত্। তারা আপনার মহত্ব সম্বন্ধে বলে।
সামসঙ্গীত / Psalms - 145 তাই হে প্রভু, আপনি য়ে সব মহত্ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে। আপনি চিরদিনই রাজত্ব করবেন।
সামসঙ্গীত / Psalms - 145 পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন। যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন।
সামসঙ্গীত / Psalms - 145 হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে। এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন।
সামসঙ্গীত / Psalms - 145 হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রযোজন তা দিন।
সামসঙ্গীত / Psalms - 145 প্রভু যা কিছু করেন তা সবই ভালো। যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত।
সামসঙ্গীত / Psalms - 145 যারা তাঁর সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন। তিনি তাঁর উপাসকদের অন্তরঙ্গ।
সামসঙ্গীত / Psalms - 145 তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন। তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন।
সামসঙ্গীত / Psalms - 145 যারা তাঁকে ভালোবাসে, প্রভু তাদের রক্ষা করেন। কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন।
সামসঙ্গীত / Psalms - 145 আমি প্রভুর প্রশংসা করবো! সব লোক য়েন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে।