Kitab

সামসঙ্গীত / Psalms 148

Chapter 626, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 148 প্রভুর প্রশংসা কর! হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 তোমরা সব দূতগণ, প্রভুর প্রশংসা কর! তাঁর সেনাবাহিনীরপ্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 চন্দ্র ও সূর্য় প্রভুর প্রশংসা কর। আকাশের তারকাগণ এবং আলো তাঁর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 স্বর্গের উচ্চতম স্থানে প্রভুর প্রশংসা কর! হে আকাশের উর্দ্ধের জলরাশি, তাঁর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 প্রভুর নামের প্রশংসা কর। কারণ ঈশ্বর আদেশ দিয়েছিলেন এবং তাই প্রতিটি বস্তু অস্তিত্ব পেয়েছে!

সামসঙ্গীত / Psalms - 148 চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এই সব সৃষ্টি করেছেন। ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 148 পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে! মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 আগুন ও শিলাবৃষ্টি, তুষার এবং ধোঁযা, এবং ঝোড়ো বাতাস সবই ঈশ্বর সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 148 ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 148 সমস্ত প্রাণী ও গবাদি পশু এবং সরীসৃপ ও পাখি সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 148 ঈশ্বরই পৃথিবীতে রাজাগণকে এবং জাতিগণকে সৃষ্টি করেছেন। ঈশ্বরই নেতাদের ও বিচারকদের সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 148 ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন। ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন।

সামসঙ্গীত / Psalms - 148 প্রভুর নামের প্রশংসা কর। চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর! পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে, তারা সবাই প্রভুর প্রশংসা কর!

সামসঙ্গীত / Psalms - 148 ঈশ্বর তাঁর মানুষদের শক্তিশালী করবেন। লোক ঈশ্বরের অনুগামীদের প্রশংসা করবে। লোকে ইস্রায়েলের প্রশংসা করবে। ওরা সেই লোক যাদের জন্য ঈশ্বর লড়াই করেন, প্রভুর প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme