Kitab

সামসঙ্গীত / Psalms 149

Chapter 627, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 149 প্রভুর প্রশংসা কর! প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও! যেখানে তাঁর অনুগামীরা একসঙ্গে জড় হয়, সেই সমাজে তাঁর প্রশংসা কর।

সামসঙ্গীত / Psalms - 149 ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও। সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও।

সামসঙ্গীত / Psalms - 149 লোকেরা বীণা ও খঞ্জনী বাজাক এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক!

সামসঙ্গীত / Psalms - 149 ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন। ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন। তিনি তাদের রক্ষা করেছেন!

সামসঙ্গীত / Psalms - 149 হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ কর! বিছানায় যাওয়ার পরে পর্য়ন্ত সুখী হও।

সামসঙ্গীত / Psalms - 149 লোকজনকে চিত্কার করে প্রভুর প্রশংসা করতে দাও এবং তাদের হাতে তরবারি ধরতে দাও।

সামসঙ্গীত / Psalms - 149 ওরা ওদের শত্রুদের শাস্তি দিতে যাক। ওরা ওই সব লোকদের শাস্তি দিতে যাক।

সামসঙ্গীত / Psalms - 149 ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে।

সামসঙ্গীত / Psalms - 149 ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে। ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও। প্রভুর প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme