প্রবচন - 1 এই নীতি-কথাগুলি দায়ূদের পুত্র শলোমনের জ্ঞানগর্ভ শিক্ষামালা। শলোমন ছিলেন ইস্রায়েলের রাজা।
প্রবচন / Proverbs 1
Chapter 629, 33 verses
প্রবচন - 1 মানুষকে জ্ঞানী করে তোলা এবং তাদের সঠিক পথের সন্ধান দেওয়াই এই কথাগুলির উদ্দেশ্য। এম্প কথাগুলির মাধ্যমে লোকে জ্ঞানগর্ভ শিক্ষামালা অনুধাবন করতে পারবে।
প্রবচন - 1 এই কথাগুলি লোকদের সঠিক পথ বুঝতে সাহায্য করে। মানুষ সততা, ন্যায়পরাযণতা ও ধার্মিকতার পথ শিখবে।
প্রবচন - 1 যাঁরা জ্ঞান অর্জন করতে চান সেই লোকদের এই কথাগুলি শিক্ষা প্রদান করবে। এই জ্ঞান কি করে প্রয়োগ করতে হবে এই শিক্ষামালা যুবসম্প্রদাযকে তাও শিখিযে দেবে।
প্রবচন - 1 এমনকি জ্ঞানী ব্যক্তিদেরও এই নীতি-কথাগুলি শোনা উচিত্। এই শিক্ষামালার মাধ্যমে তাঁদের জ্ঞানের ব্যপ্তি বৃদ্ধি পাবে, তাঁরা আরো পণ্ডিত হয়ে উঠবেন। য়ে সব লোক বিভিন্ন সমস্যার সমাধানে দক্ষ তাঁরা আরও বেশী বোধ লাভ করবেন।
প্রবচন - 1 তখন ঐসব লোকরা জ্ঞানপূর্ণ রচনাবলী এবং কাহিনীসমূহ যাদের মধ্যে রূপক অর্থ রযেছে সেগুলো বুঝতে পারবেন। তাঁরা জ্ঞানবানদের কথাগুলি অনুধাবন করতে সফল হবেন।
প্রবচন - 1 প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হল মানুষের সর্বপ্রথম কর্তব্য। এটা তাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। কিন্তু শয়তান বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে।
প্রবচন - 1 আমার পুত্র,তোমার পিতা যখন তোমাকে সংশোধন করেন তখন তাঁর উপদেশ শোন। তোমার মায়ের পরামর্শও অবহেলা কোরো না।
প্রবচন - 1 তোমার পিতামাতার দেওয়া শিক্ষাসমূহ তোমার মাথার ওপর একটি সুন্দর মালার মত অথবা একটি কন্ঠহারের মতো য়েটা তোমাকে দেখতে আকর্ষক করে তোলে।
প্রবচন - 1 পুত্র আমার, পাপীরা তোমাকেও পাপের পথে টানতে চেষ্টা করবে। ঐ পাপীদের কথায় কর্ণপাত কোরো না।
প্রবচন - 1 ঐসব পাপী লোকরা হয়তো তোমাকে বলবে, “আমাদের দলে এসো! আমরা একটি লোককে হঠাত্ আক্রমণ ও হত্যা করেত যাচ্ছি। আমরা এক জন নিরীহ লোককে আক্রমণ করব।
প্রবচন - 1 আমরা তাকে হত্যা করব। আমরা ঐ লোকটিকে মৃত্যুস্থলে পাঠিয়ে দেব। আমরা তাকে কবরে পাঠাব।
প্রবচন - 1 আমরা সর্বপ্রকার বহুমূল্য সামগ্রী চুরি করব। আমরা সেই চুরি করা ধনসম্পত্তি দিয়ে আমাদের গৃহ পরিপূর্ণ করব।
প্রবচন - 1 তাই আমাদের সঙ্গে চলে এসো, আমাদের সাহায্য কর। ঐ লুন্ঠিত ধন আমরা সবাই ভাগাভাগি করে নেব!”
প্রবচন - 1 পুত্র, ঐ পাপীদের অনুসরণ কোরো না। তাদের পাপের পথে এক পাও অগ্রসর হয়ো না।
প্রবচন - 1 ঐসব খারাপ লোকরা পাপ কাজ করতে সর্বদাই প্রস্তুত। তারা সর্বদা লোকদের হত্যা করতে চায়।
প্রবচন - 1 লোকরা পাখী ধরতে জাল পাতে। কিন্তু জাল যখন পাতা হচ্ছে তখন যদি পাখীরা দেখে ফেলে তাহলে কোন লাভ হবে না।
প্রবচন - 1 তাই পাখীরা কাউকে হত্যা করার আগে তার জন্য লুকিয়ে প্রতীক্ষা করে। কিন্তু ওরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েই ধ্বংস হবে!
প্রবচন - 1 লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্য তাদের জীবন হারায।
প্রবচন - 1 শোন! প্রজ্ঞা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। সে (প্রজ্ঞা) পথেঘাটে এবং জনবহুল বাজারে চিত্কার করছে।
প্রবচন - 1 সে জনবহুল রাস্তার বাঁকগুলিতে চিত্কার করছে। সে শহরের ফটকগুলির কাছে লোকদের উদ্দেশ্য করে চেঁচাচ্ছে। প্রজ্ঞা বলছে:
প্রবচন - 1 “ওহে বোকা লোকরা, আর কতদিন ধরে তোমরা তোমাদের নির্বোধের মত জীবনযাপন করাকে ভালবেসে চলবে? আরও কতকাল প্রজ্ঞাকেউপহাস করা উপভোগ করবে? হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে?
প্রবচন - 1 আমার শিক্ষামালার প্রতি তোমাদের যথাযোগ্য মনোয়োগ দেওয়া উচিত্ ছিল। আমি তোমাদের আমার জ্ঞান দিয়ে দিতাম। আমি আমার ভাবনাগূলোকে তোমাদের জ্ঞাত করতাম।
প্রবচন - 1 “কিন্তু তোমরা আমার কথা শুনতে অস্বীকার করেছিলে। আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম। আমি তোমাদের দিকে সাহায্যের হাত বাড়িযে দিয়েছিলাম - কিন্তু তোমরা আমার সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছিলে।
প্রবচন - 1 তোমরা আমার তিরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলে। তোমরা আমার সঙ্গে এক মত হতে সম্মত হলে না।
প্রবচন - 1 অতএব, তোমরা যখন সংকটে পড়বে তখন আমি তোমাদের নিয়ে পরিহাস করব। তোমাদের কাছে যখন সন্ত্রাস আসবে তখন আমি তোমাদের উপহাস করব।
প্রবচন - 1 সন্ত্রাস ভয়ঙ্কর ঝড়ের মত তোমাদের অতর্কিতে গ্রাস করবে। সংকটসমূহ প্রবল বাতাসের মত তোমাদের ওপর আঘাত হানবে। তোমরা নিদারুণ যন্ত্রণা ও দুঃখে পড়বে।
প্রবচন - 1 “যখনই এই ধরণের বিপর্য়য ঘটবে তোমরা আমার সাহায্য চাইবে। কিন্তু আমি তোমাদের সাহায্য করব না। তোমরা আমাকে খুঁজবে কিন্তু পাবে না।
প্রবচন - 1 আমি তোমাদের সাহায্য করব না। কারণ তোমরা জ্ঞানকে অস্বীকার করেছো। তোমরা প্রভুকে ভয় ও ভক্তি করতে রাজি হও নি।
প্রবচন - 1 তোমরা আমার উপদেশে কর্ণপাত কর নি। আমি যখন তোমাদের সঠিক পথের সন্ধান দিতে চেয়েছি, তোমরা রাজি হও নি।
প্রবচন - 1 তোমরা তোমাদের ইচ্ছে মত বাঁচতে চেয়েছ। তোমরা নিজেদের মতই অনুসরণ করেছ। তাই তোমাদের কৃতকর্মের ফল তোমরাই ভোগ করবে।
প্রবচন - 1 “নির্বোধরা ধ্বংস হয় কারণ তারা জ্ঞানের পথ অনুসরণ করতে অস্বীকার করে। তারা বিপথে চালিত হয় এবং নিজেদের পতন ডেকে আনে।
প্রবচন - 1 কিন্তু য়ে ব্যক্তি আমাকে মেনে চলে সে নিরাপদে বাস করবে। সে সর্বদা স্বাচ্ছন্দে থাকবে, সে কখনও কোন মন্দকে ভয় করবে না।”