Kitab

প্রবচন / Proverbs 2

Chapter 630, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 2 পুত্র আমার, আমি যা বলি তা গ্রহণ কর। আমার আদেশগুলি মনে রেখো।

প্রবচন - 2 প্রজ্ঞার কথা শোন এবং সর্বতোভাবে বোঝার চেষ্টা কর।

প্রবচন - 2 জ্ঞানকে ডাকো। বোধকে চিত্কার করে ডাকো।

প্রবচন - 2 রূপোর মত প্রজ্ঞার অন্বেষণ কর। গুপ্তধনের মত তাঁকে খুঁজে বেড়াও।

প্রবচন - 2 তুমি যদি এগুলি কর, তাহলে তুমি প্রভুকে শ্রদ্ধা করতে শিখবে। তুমি ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।

প্রবচন - 2 প্রভু আমাদের প্রজ্ঞা দান করেন। জ্ঞান এবং বোধশক্তি তাঁরই মুখ থেকে নিঃসৃত হয়।

প্রবচন - 2 তিনি সত্‌ ও ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন।

প্রবচন - 2 যারা অন্যদের প্রতি ভদ্র আচরণ করে তাদেরও তিনি রক্ষা করেন। জ্ঞান ও বোধ তাঁর মুখ থেকে নিঃসৃত হয়।

প্রবচন - 2 তাই, প্রভু তোমাকে তাঁর জ্ঞান প্রদান করবেন। তখন তুমি ভালো, ন্যায় ও সঠিক বলতে কি বোঝায তা বুঝতে সক্ষম হবে।

প্রবচন - 2 প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে এবং তোমার আত্মা জ্ঞানের মহিমায সুখী হবে।

প্রবচন - 2 প্রজ্ঞা তোমাকে রক্ষা করবে এবং বিবেচনাশক্তি তোমাকে পাহারা দেবে।

প্রবচন - 2 প্রজ্ঞা এবং বোধ তোমাকে পাপী লোকদের মত ভুল পথে চলার হাত থেকে নিবৃত্ত করবে। যারা এমন কথা বলে যা ধ্বংসের কারণ তাদের কাছ থেকে জ্ঞান তোমাকে রক্ষা করবে।

প্রবচন - 2 এই পাপী লোকরা সততার পথ ত্যাগ করেছে এবং এখন অন্ধকারের (পাপ) পথ অনুসরণ করছে।

প্রবচন - 2 তারা পাপ কাজ করতেই ভালোবাসে এবং কুপথকে উপভোগ করে।

প্রবচন - 2 ঐ পাপীদের বিশ্বাস করা যায় না। তারা মিথ্যা কথা বলে এবং লোকদের প্রতারণা করে। কিন্তু তোমার জ্ঞান ও বোধ তোমাকে সব সময় এই সব জিনিসগুলি থেকে দূরে রাখবে।

প্রবচন - 2 প্রজ্ঞা তোমাকে ঐ অপরিচিতা রমণী থেকে দূরে রাখবে। সেই বিজাতীযা, য়ে চাটুকারিতার সাহায্যে তোমাকে পাপের পথে প্রলুদ্ধ করে, তার হাত থেকে তোমাকে রক্ষা করবে প্রজ্ঞা।

প্রবচন - 2 য়ৌবনে সে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীকালে সে স্বামীকে পরিত্যাগ করেছে। ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহের শপথকে সে ভুলে গিয়েছে।

প্রবচন - 2 এখন, তুমি যদি তার ঘরে ঢোক তাহলে সেটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে! তুমি যদি মেয়ে-মানুষটাকে অনুসরণ কর সে তোমাকে কবরের দিকে পরিচালিত করবে!

প্রবচন - 2 সে নিজেই কবরের মত। য়ে সব পুরুষরা তার বাড়ীতে ঢুকবে তারা তাদের জীবন হারাবে এবং আর কখনও ফিরে আসবে না।

প্রবচন - 2 প্রজ্ঞা তোমাকে ধার্মিকদের পথ অনুসরণ করতে সাহায্য করবে। প্রজ্ঞা তোমাকে সত্‌ভাবে জীবনযাপনে সাহায্য করবে।

প্রবচন - 2 সত্‌ এবং ধার্মিক লোকরা তাদের নিজেদের দেশে বসবাস করতে পারবে। সত্‌, নির্দোষ লোকরা তাদের দেশে বাস করতে পারবে।

প্রবচন - 2 কিন্তু শয়তান লোকদের বাসভূমি তাদের হাতছাড়া হবে। যারা মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme