Kitab

প্রবচন / Proverbs 18

Chapter 646, 24 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 18 য়েলোকরা অন্য কারো সঙ্গে মিলে-মিশে থাকতে পারে না, তারা তাদের নিজেদের ইচ্ছেমত জিনিস চায়। তারা অন্য য়ে কোন উপদেশ বা পরামর্শে বিচলিত হয়।

প্রবচন - 18 এক জন নির্বোধ অন্যদের কাছ থেকে কিছু শিখতে চায় না। সে শুধু নিজের মনের কথাই প্রকাশ করতে সচেষ্ট থাকে।

প্রবচন - 18 মানুষ এই ধরণের দুর্জনকে পছন্দ করে না। তারা বোকাদের নিয়ে উপহাস করে।

প্রবচন - 18 জ্ঞানী ব্যক্তির উচ্চারিত শব্দ হল গভীর কুযো থেকে উঠে আসা স্রোতবাহী জলের মতো য়ে কুয়ো হল জ্ঞানের আধার।

প্রবচন - 18 তোমাকে মানুষের সঠিক বিচার করতে হবে। যদি তুমি দোষী ব্যক্তিদের ছেড়ে দাও তাহলে তুমি সজ্জন ব্যক্তিদের সঙ্গে ন্যায় করলে না।

প্রবচন - 18 এক জন নির্বোধ ব্যক্তি নিজের কথার দ্বারাই নিজের সংকট বাধিযে বসে। তার মুখের কথায় ঝগড়া শুরু হতে পারে।

প্রবচন - 18 তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। সে নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে।

প্রবচন - 18 মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে। কেচ্ছাকাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে।

প্রবচন - 18 কুকর্মে য়ে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোন পার্থক্য নেই।

প্রবচন - 18 প্রভুর নাম হল একটি শক্তিশালী মিনারের মত। ভালো লোকরা প্রভুর কাছে আশ্রয়ের জন্য ছুটে য়েতে পারে।

প্রবচন - 18 ধনীরা ভাবে তাদের অর্থই তাদের রক্ষা করবে। তারা ভাবে তাদের অর্থ হল দুর্ভেদ্য দুর্গের মতো অটুট।

প্রবচন - 18 অহঙ্কারী ব্যক্তির বিনাশ হবে কিন্তু বিনযী ব্যক্তি সম্মানিত হবে।

প্রবচন - 18 অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে। যদি তুমি এরকম কর তাহলে তুমি অপ্রস্তুত হবে না অথবা তোমাকে বোকার মত দেখতে লাগবে না।

প্রবচন - 18 অসুস্থতার সময়ে এক জন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখবে। কিন্তু সে যদি গভীর ভাবে উদাস হয়ে যায়, তার কোন আশা থাকে না।

প্রবচন - 18 জ্ঞানী ব্যক্তি আরো বেশী জানার ইচ্ছে প্রকাশ করে।

প্রবচন - 18 তুমি যদি গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে সাক্ষাত্‌ করবার আগে তাদের উপহার দাও, তাহলে তাদের সঙ্গে দেখা করবার ব্যবস্থা সহজ হয়।

প্রবচন - 18 প্রথম ব্যক্তির মামলা ততক্ষণ পর্য়ন্ত ঠিক থাকে যতক্ষণ না তাকে দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করে।

প্রবচন - 18 শক্তিশালী বিরোধী দলগুলির বিবাদ পাশার দান ফেলে মেটানো যায়।

প্রবচন - 18 তুমি যদি তোমার বন্ধুকে অপমান কর তাহলে পুনরায় তার মন জয় করা দুর্ভেদ্য প্রাচীর ঘেরা শহর জয় করার থেকেও কঠিন হবে। প্রাসাদের ফটকগুলির ওপর আড়াআড়ি ভাবে রাখা শক্তিশালী খিলগুলির মত তর্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।

প্রবচন - 18 তুমি যা বলবে তাই তোমার জীবনের ওপর প্রভাব ফেলবে। তুমি যদি ভাল কথা বল তাহলে তোমার জীবনে ভালো ঘটনা ঘটবে। আর যদি তুমি খারাপ কথা বলো তাহলে তোমার জীবনে খারাপ ঘটনা ঘটবে।

প্রবচন - 18 জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে। যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন যা পরিনাম হতে পারে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।

প্রবচন - 18 যদি তুমি তোমার জীবনসঙ্গিনী খুঁজে পাও তাহলে মনে করবে তুমি কোন ভাল জিনিসই পেয়েছো। তোমার স্ত্রী তোমাকে দেখাবে য়ে প্রভু তোমাকে নিয়ে সুখী।

প্রবচন - 18 এক জন গরীব ব্যক্তি সাহায্য ভিক্ষা করবে কিন্তু এক জন ধনী ব্যক্তি খারাপ ভাবে তাকে উত্তর দেবে।

প্রবচন - 18 কয়েক জন বন্ধুর সঙ্গ আনন্দদাযক। কিন্তু এক জন সত্যিকারের বন্ধু ভাইযের চেয়েও বিশ্বস্ত হতে পারে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme