প্রবচন - 19 বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সত্ হওয়া শ্রেয়।
প্রবচন / Proverbs 19
Chapter 647, 29 verses
প্রবচন - 19 জ্ঞান ব্যতিরেকে উদ্যম কোন কাজের নয়। য়ে ব্যক্তি তাড়াহুড়ো করে কাজ করে, সে ভুল করে।
প্রবচন - 19 এক জন ব্যক্তির নিবুর্দ্ধিতা তার ধ্বংসের কারণ। কিন্তু সে তার দুরবস্থার জন্য প্রভুকে দোষী করে।
প্রবচন - 19 ধনী ব্যক্তির ধন-সম্পদই অসংখ্য় বন্ধু জোগাড় করে দেয় কিন্তু দরিদ্রকে সবাই ছেড়ে চলে যায়।
প্রবচন - 19 অন্য লোকের বিরুদ্ধে য়ে মিথ্যাচার করে তার শাস্তি হওয়া উচিত্। তার রক্ষা পাওয়া উচিত্ নয়।
প্রবচন - 19 উদার ব্যক্তির বন্ধু সবাই হতে চায়। য়ে উপহার প্রদান করে তার বন্ধুত্ব লাভে সবাই আগ্রহী।
প্রবচন - 19 যদি কেউ গরীব হয় তাহলে তার পরিবারের লোকরাও তার বিরোধিতা করে এবং সমস্ত বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিযে নেয়। সে সাহায্য ভিক্ষা করলে সাহায্য প্রদানের জন্য কেউ তার দিকে এগিয়ে যাবে না।
প্রবচন - 19 কোন ব্যক্তি যদি তার স্বাচ্ছন্দের জন্য আগ্রহী হয়, সে জ্ঞানী হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করবে। য়ে বোধকে রক্ষা করে, সে সাফল্য হাতে পায়।
প্রবচন - 19 মিথ্যেসাক্ষীর শাস্তি হবেই! মিথ্যেবাদীর বিনাশ হবে।
প্রবচন - 19 এক জন নির্বোধ ব্যক্তির পক্ষে বিলাসিতার মধ্যে জীবনযাপন করা ঠিক নয়। তাহলে তা হবে ক্রীতদাস কর্ত্তৃক রাজপুত্রদের শাসন করা।
প্রবচন - 19 যদি এক জন ব্যক্তি জ্ঞানী হয়, সেই জ্ঞানই তাকে ধৈর্য়্য়ের অধিকারী করে। সে যদি তার বিরুদ্ধে যারা অন্যায় করে সেই সব লোকদের ক্ষমা করে সেটা তার মহত্ত্ব।
প্রবচন - 19 রাজার ক্রোধ হবে সিংহের মতো। কিন্তু তাঁর দযা হল ঘাসের ওপর বৃষ্টির ফোঁটার মত।
প্রবচন - 19 এক জন নির্বোধ তার পিতার জন্য বয়ে আনে সমস্যার বন্যা। এক জন খুঁতখুঁতে বউ হল সমানে চুঁইযে পড়া জলের মত।
প্রবচন - 19 লোকে তাদের মাতা-পিতার কাছ থেকে অর্থ এবং ঘরবাড়ি পায়। কিন্তু এক জন ভালো স্ত্রী হল প্রভুর দান।
প্রবচন - 19 এক জন কুঁড়ে, অলস ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ ঘুমোতে পারে কিন্তু সে অত্যন্ত ক্ষুধার্ত বোধ করবে।
প্রবচন - 19 কেউ যদি আইনকে মান্য করে তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে। য়ে নিজের আচরণ সম্পর্কে অসতর্ক সে মারা যাবে।
প্রবচন - 19 দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া। তোমার এই দযালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিযে দেবেন।
প্রবচন - 19 তোমার পুত্র বদলাবে এ আশা যতক্ষণ আছে, তাকে শাসন কর। তাকে শাসন না করে তার মৃত্যু এনো না। সে নিজেই তার ধ্বংসের কারণ হবে এবং তুমিই তাতে ইন্ধন য়োগাবে।
প্রবচন - 19 রগচটা লোক তার ক্রোধের মূল্য দেবে। তুমি যদি তাকে সংকট থেকে বের করেও আনো, সে একই কাজ করা অব্যাহত রাখবে।
প্রবচন - 19 উপদেশ শোন এবং শৃঙ্খলা পরাযণ হও। তাহলে জ্ঞানী হয়ে উঠবে।
প্রবচন - 19 মানুষ অসংখ্য় পরিকল্পনা করে কিন্তু একমাত্র প্রভুর পরিকল্পনাই বাস্তবায়িত হয়।
প্রবচন - 19 লোক একটি লোক চায়। এক জন লোক যার কথা কেউ বিশ্বাস করে না সেই ধরণের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরীব হওয়া শ্রেয়।
প্রবচন - 19 য়ে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়। সে ক্ষযক্ষতি থেকে নিরাপদ থাকে। সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়।
প্রবচন - 19 কিছু মানুষ এতো অলস হয় য়ে তারা নিজেদের দিকে প্রায় নজরই দেয় না। তারা এতই অলস য়ে তারা তাদের থালা থেকে খাবারটুকু পর্য়ন্ত তুলে মুখে দেবে না।
প্রবচন - 19 এক জন অলস ব্যক্তিকে শাস্তি দাও এবং সেই বোকাটা কৌশলী হয়ে উঠবে। কিন্তু এক জন জ্ঞানী ব্যক্তিকে তিরস্কার কর, সে আরো হয়ে উঠবে।
প্রবচন - 19 য়ে ব্যক্তি তার পিতার পকেট থেকে চুরি করে এবং তার মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়, সে এক জন জঘন্য কুলাঙ্গার।
প্রবচন - 19 যদি তুমি নির্দেশ মেনে চলা বন্ধ করো তাহলে তুমি তোমার বোকামিগুলো চালিযে যাবে। চির দিন ভুলগুলো করে যাবে।
প্রবচন - 19 য়ে মিথ্যে সাক্ষী দেয় সে ন্যায়কে উপহাস করে। দুষ্ট লোকদের কথাবার্তা আরো বেশী পাপ আনে।
প্রবচন - 19 উদ্ধত লোকদের জন্য চাবুকই য়থেষ্ট, কিন্তু বোকাদের জন্য প্রহার যথার্থ।